1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই

ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে পলাশবাড়ীতে বিক্ষোভ মিছিল

  • আপডেট হয়েছে : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ

ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে গাইবান্ধার পলাশবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সহ কর্মসূচিতে বিভিন্ন স্তরের শ্রেণী পেশার মুসলমানগণ অংশগ্রহণ করেন।

৭ এপ্রিল সোমবার দুপুর ১২ টার পর থেকে শহিদ মিনার চত্বরে বিভিন্ন স্কুল কলেজ থেকে ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা জড়ো হতে থাকে।
এরপর বিভিন্ন স্কুল কলেজ ও সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল গুলো শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমাথা মোড়ে সমবেত হয়ে প্রতিবাদ সমাবেশ করেন।

সমাবেশে বক্তারা প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, ফিলিস্তিনি ভাইদের রক্ষা করতে বাংলাদেশের কোটি কোটি তাওহিদী জনতা প্রস্তুত রয়েছে । আমরা ফিলিস্তিন যেতে চাই, আমাদের যাওয়ার ব্যবস্থা করে দিন। অতিতে সকল ষড়যন্ত্র মোকাবেলায় ফ্যাসিষ্ট ও জালেমদের বিরুদ্ধে দেশের ছাত্র-জনতা ভূমিকা রেখেছে।

এছাড়া সমাবেশ থেকে বাংলাদেশের সর্বত্র ইসরায়েলি পণ্য বয়কটের আহবান জানান এবং ফিলিস্তিনের জন্য ফান্ড সংগ্রহের অনুরোধ জানান।

এ সময় বক্তারা, ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি দখলদার বাহিনীর দ্রুত হামলা বন্ধের দাবি জানান।

এছাড়াও বিশ্ব মানবতার এই দুর্দিনে সবাইকে নিপিড়ীত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে নেতানিয়াহু সরকার ও ইসরায়েলকে বিচারের মুখোমুখি করার জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি জোর দাবী জানান বিক্ষোভ কারীরা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!