1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান শপথ নিয়েছেন জামায়াতসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা

সুন্দরগঞ্জে প্রেমিক যুগলের বিষপান

  • আপডেট হয়েছে : রবিবার, ৯ জুলাই, ২০১৭
  • ৪৮ বার পড়া হয়েছে

এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এক প্রেমিক যুগল বিষপান করে চিকিৎসাধীন অবস্থায় বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। রবিবার সকালে উপজেলা ঝিনিয়া ও পরাণ গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

স্থানীয়রা জানান-দীর্ঘদিন থেকে ঝিনিয়া এম.এ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র রেদওয়ান মিয়া একই শ্রেণির এক ছাত্রীর সঙ্গে প্রেম বিনিময় করে আসছিল। বিষয়টি পারিবারিকভাবে জানা-জানি হলে উভয়ের বাবা-মা তাদেরকে মারপিট করে। এরই একপর্যায় রবিবার সকালে দশম শ্রেণির ওই ছাত্রী দহবন্দ ইউনিয়নের ঝিনিয়া গ্রামের আব্দুল মজিদের কন্যা তার বাড়িতে বিষপান করে। এ খবর ছেলে রেদওয়ান মিয়া জানাতে পেয়ে সেও তার বাড়িতে বিষপান করে। রেদওয়ান মিয়া শান্তিরাম ইউনিয়নের পরাণ  গ্রামের উজ্জল মিয়ার ছেলে। পরে ছেলে ও মেয়েকে স্থানীয়রা উদ্ধার করে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। রেদওয়ানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। শান্তিরাম ইউপি চেয়ারম্যান ছামিউল ইসলাম ও দহবন্দ ইউপি চেয়ারম্যান গোলাম কবির মুকুল ঘটনার সত্যতা স্বীকার করে জানান- বতর্মান ছেলে-মেয়ে উভয়ে চিকিৎসাধীন রয়েছে।

থানার ওসি আতিয়ার রহমান বলেন-ঘটনাটি আমি শুনেছি তবে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!