1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন : ৪০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা সভাপতি ইউসুফ এবং সেক্রেটারী ফাহিম ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে হয়রানিমূলক মিথ্যা মামলার বিরুদ্ধে ন্যায়বিচার ও প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার

গাইবান্ধায় চিকিৎসাসেবার মান উন্নয়নের দাবিতে বিক্ষোভ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে
গাইবান্ধা জেলা সদর হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক, নার্স নিয়োগ এবং চিকিৎসাসেবার মানোন্নয়নের দাবিতে নাগরিক মঞ্চের উদ্যোগে এক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩ এপ্রিল বৃহস্পতিবার গাইবান্ধা শহরের ডিবি রোডে অবস্থিত গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) সামনে এ কর্মসূচি পালন করা হয়েছে। এ কর্মসূচির শেষপর্যায়ে দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে গণসংগীত পরিবেশন করা হয়।
নাগরিক মঞ্চের আহ্বায়ক এ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু’র সভাপতিত্বে এবং এ্যাডভোকেট ফারুক কবীরের সঞ্চালনা সমাবেশের সূচনা বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক হেদায়েতুল ইসলাম বাবু ও সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু। এছাড়া নাগরিক মঞ্চের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, অ্যাডভোকেট কুশলাশীষ চক্রবর্তী, অ্যাডভোকেট মোহাম্মদ আলী প্রামাণিক, মানবাধিকার কর্মী শহিদুল ইসলাম, মনির সুইট, সেলিনা আক্তার সোমা, নাজমা বেগম, সাজিদা পারভীন রুনু, মাহবুব সাগর, রবিদাস নেতা খিলন রবিদাস, আদিবাসী নেতা বৃটিশ সরেন, শিক্ষার্থী আফজাল সিরাজ, আজমাইন মাহতাব, পার্থ সারথি ও সন্ধান বর্মনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে গাইবান্ধা জেলা সদর হাসপাতালের চিকিৎসাসেবার অবস্থা নাজুক। প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ানের অভাবে রোগীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। অপর্যাপ্ত বেডের কারণে অনেক রোগী মেঝেতে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন। হাসপাতালের পরিবেশ অপরিচ্ছন্ন, ভেতরে ও বাইরে দুর্গন্ধময় পরিস্থিতি বিরাজ করছে।
বক্তারা আরও জানান, গাইবান্ধা জেনারেল হাসপাতাল ২৫০ শয্যার অনুমোদন পেলেও এখনো ১০০ শয্যার জনবল দিয়ে চলছে। এতে চিকিৎসা সেবায় ব্যাপক সংকট দেখা দিয়েছে। রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে দ্রুত আইসিইউ ইউনিট চালুর দাবি জানানো হয়।
এছাড়া, বক্তারা অভিযোগ করেন, সরকারি বরাদ্দকৃত ওষুধ হাসপাতালের রোগীদের না দিয়ে বাইরে বিক্রি করা হচ্ছে, ফলে রোগীদের বাইরে থেকে ওষুধ কিনে আনতে বাধ্য করা হচ্ছে। হাসপাতালের ইসিজি ও এক্স-রে মেশিনগুলো দীর্ঘদিন ধরে বিকল থাকলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ভর্তিকৃত রোগীদের নিম্নমানের খাবার সরবরাহ করা হচ্ছে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন বলে বক্তারা মন্তব্য করেন।
সমাবেশে বক্তারা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হাসপাতালের সকল অনিয়ম ও দুর্নীতির তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানান। একই সঙ্গে পর্যাপ্ত চিকিৎসক, নার্স, ওষুধ ও আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহের জোর দাবি তোলা হয়।
বক্তারা ঘোষণা দেন, এক মাসের মধ্যে এসব দাবি বাস্তবায়ন না হলে আগামী ৩ মে ২০২৫ কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!