1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

যৌথবাহিনীর হাতে রংপুরে সাবেক কাউন্সিলর গ্রেফতার

  • আপডেট হয়েছে : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

জুলাই বিপ্লবে ভ্যানচালক আবু সাঈদ হত্যাচেষ্টা মামলায় রংপুর সিটি করপোরেশনের ২২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী শ্রমিক লীগ নেতা মিজানুর রহমান মিজুকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

আজ বুধবার বিকেলে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আতাউর রহমান জানান, মঙ্গলবার দিবাগত রাতে তাকে নগরীর ২২নং ওয়ার্ডের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত মিজানুর রহমান মিজু রংপুর মহানগর জাতীয় শ্রমিক লীগের একটি সম্পাদকীয় পদে রয়েছেন। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে।

ওসি আতাউর রহমান আরও বলেন, জুলাই আন্দোলনে ভ্যানচালক আবু সাঈদ হত্যাচেষ্টা মামলা তদন্তে রংপুর সিটি করপোরেশনের ২২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও শ্রমিক লীগ নেতা মিজানুর রহমান মিজুর নাম এসেছে। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে হাজির করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!