1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

শ্রদ্ধা ভালোবাসায় কবি সরোজ দেবকে স্মরণ

  • আপডেট হয়েছে : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ শ্রদ্ধা ভালোবাসায় কবি সরোজ দেবকে স্মরণ করলো নজরুলচর্চা কেন্দ্র। শহরের কলেজ রোডস্থ গাইবান্ধা নিউরন নার্সিং ইনস্টিটিউটের মিলনায়তনে বুধবার (২ এপ্রিল) ‘তুমি কোন পথে এলে হে মায়াবী কবি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ ও নজরুলচর্চা কেন্দ্রের উপদেষ্টা প্রফেসর খলিলুর রহমানের সভাপতিত্বে সূচনা বক্তব্য দেন নজরুল চর্চাকেন্দ্রের নির্বাহী প্রধান অধ্যাপক ফেরদৌসী জাহান সিদ্দিকা। অনুষ্ঠানে কবি সরোজ দেবের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন শিক্ষাবিদ-সাহিত্যিক অধ্যাপক মাজহারউল মান্নান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক জহুরুল কাইয়ুম, গাইবান্ধা বার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অ্যাড. সেকেন্দার আযম আনাম, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, জেলা শাখার সভাপতি কবি দেবাশীষ দাশ দেবু, গাইবান্ধা কিনিকের স্বত্ত্বাধিকারী ডা. একরাম হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব চুনি ইসলাম, সংগীত শিল্পী আফরোজা বেগম লুপু, সাহিত্যিক শামীম মাহবুব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাখোয়াত হোসেন বিপ্লব, এটিএন তারকা সংগীত শিল্পী রেজোয়ান, নজরুল চর্চাকেন্দ্রের আরাফাত ও কবি সরোজ দেবের ছেলে শুভময় দেব জয় প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন শাহজাদী হাবিবা সুলতানা পলাশ।

বক্তারা কবি সরোজ দেবের স্মৃতি রায় গাইবান্ধা পাবলিক লাইব্রেরিতে সরোজ দেব কর্নার প্রতিষ্ঠা, জেলার সরকারি ওয়েব পোর্টালে বিখ্যাত ব্যক্তিদের তালিকায় সরোজ দেবের নাম অন্তর্ভুক্তের দাবী জানান।

উল্লেখ্য; কবি সরোজ দেব গত ২৪ ফেব্রুয়ারি গাইবান্ধা শহরের পূর্বপাড়ায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তিনি মরণব্যাধি ক্যান্সারে ভুগছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!