1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

ব্লাড ডোনার’স ইন গাইবান্ধার ৫ম বর্ষপূতি পালন

  • আপডেট হয়েছে : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ স্বেচ্ছায় করে রক্তদান, বাংলা মায়ের শ্রেষ্ঠ সন্তান স্লোগান নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনার’স ইন গাইবান্ধা এর ৫ম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সম্মাননা প্রদান, র‌্যাফেল ড্র ও প্রীতিভোজ।

স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বুধবার (২ এপ্রিল)  ব্লাড ডোনারস গাইবান্ধার আয়োজনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌরপার্ক থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিজয়স্তম্ভে এসে শেষ হয়।

পরে পাবলিক লাইব্রেরী মিলনায়তনে সংগঠনের জেলা সভাপতি আনিসুল হক আনিসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ডাক বিভাগ উত্তরাঞ্চল রাজশাহীর উপ-প্রশাসনিক কর্মকর্তা এসএইচএম সাইফুল ইসলাম, সিএফএইচর মানব সম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান নির্বাহী আলী কাওছার সরকার বাবুল, ইউপি চেয়ারম্যান মো. মাসুম হক্কানী ও মো. জুলফিকার রহমান, ইঞ্জিনিয়ার আবু বকর সিদ্দিক, মো. শরিফুল ইসলাম শরিফ, দলিল লেখক সমগ্র বাংলাদেশের আব্দুর রহিম সরকার, বাংলাভিশন টিভির গাইবান্ধা প্রতিনিধি ফিরোজ কবীর মিলন ও সংগঠনের জেলা সাধারণ সম্পাদক আরাফাতুলাহ হাসান প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন অশোক সাহা। শেষে স্বেচ্ছায় রক্তদাতাদের মধ্যে ১২জন এবং ১০জন ভলান্টিয়ারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ।

বক্তারা সংগঠনের সার্বিক সমস্যা ও বিষয়াদী তুলে ধরে বলেন, ব্লাড ডোনারস ইন গাইবান্ধা বিনামূল্যে গত ৫ বছরে সাড়ে ৪ হাজার ১৫৩ ব্যাগ রক্ত অসহায় মানুষের মাঝে প্রদান করে। বাৎসরিক গড়ে ৮শ’ ২৭ ব্যাগ রক্ত দান করে থাকে। তিনি আরো বলেন, ব্লাড ডোনারস ইন গাইবান্ধার মাসিক গড় রক্তদানের পরিমাণ প্রায় ৭১ ব্যাগ এবং দৈনিক রক্তদানের পরিমাণ প্রায় ৩ ব্যাগ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!