1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

রংপুরে ছাত্রশিবির নেতা হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা তুহিন গ্রেফতার

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

ইসলামী ছাত্রশিবির নেতা আশিকুর রহমান হত্যা মামলায় রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিকুল ইসলাম তুহিনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার বিকেলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক। তাকে বৃহস্পতিবার রংপুর মহানগরী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত তুহিন মিঠাপুকুর থানায় ও রংপুর কোতোয়ালি থানায় দায়ের করা একাধিক হত্যা মামলার আসামি।

তিনি গত ৫ আগস্ট পরবর্তী সময় থেকে গ্রেফতারের ভয়ে পলাতক ছিলেন।

তুহিন মিঠাপুকুর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও রংপুর জেলা পরিষদের সাবেক সদস্য।

এর আগে চলতি মাসের ৮ মার্চ ১২ বছর পর ইসলামী ছাত্রশিবির নেতা আশিকুর রহমান হত্যার বিচার চেয়ে আওয়ামী লীগের ২২৪ জনসহ আরও অজ্ঞাত ৫০ থেকে ৭০ জনের নামে নিহতের বাবা আফতাব উদ্দিন মিঠাপুকুর থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় তুহিনকে গ্রেফতার দেখানো হয়েছে।

এ ব্যাপারে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, মিঠাপুকুর থানায় তুহিনের নামে শিবির নেতা আশিকুর রহমান হত্যা মামলা রয়েছে। তাকে সেই মামলায় গ্রেফতার করা হয়েছে। আইনগত যে প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে হাজির করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!