1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

লালমনিরহাটে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

জিন্নাতুল ইসলাম জিন্না,
লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় নূরনবী মিয়া (১৯) নামে হত্যা মামলার এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩)।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃত নূরনবী কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের হররাম উত্তরপাড়া এলাকার মোঃ জামির উদ্দিনের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার দুপুরে র‍্যাব-১৩, সদর কোম্পানি রংপুরের একটি বিশেষ অভিযানিক দল কালীগঞ্জ উপজেলার হররাম উত্তরপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় নূরনবী নিজ বাড়িতে অবস্থান করছিল এবং সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

নূরনবী একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সে দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!