1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

বিসিবির কাছে অভিযোগ ক্রিকেটার শহীদের স্ত্রীর

  • আপডেট হয়েছে : রবিবার, ৯ জুলাই, ২০১৭
  • ৪২ বার পড়া হয়েছে

 

স্পোর্টস ডেস্ক: জাতীয় দলের ক্রিকেটার শহীদের বিরুদ্ধে স্ত্রী ফারজানা আক্তার নির্যাতনের অভিযোগ করেছেন। আজ রবিবার দুই ছোট সন্তানকে নিয়ে এসে বিসিবি সভাপতি বরাবর তিনি লিখিত অভিযোগ দিয়েছেন মিরপুরে বিসিবির কার্যালয়ে।

সাংবাদিকদের ফারজানা বলেছেন, ‘বিসিবিকে জানানো হয়েছে। বিসিবি সভাপতি বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। ওরা ওর বাবাকে (শহীদ) ডেকে সব সমস্যার সমাধান করে দেবে বলেছেন।’

শহীদের বিরুদ্ধে তার অভিযোগটা কী, সেটি খোলাখুলি বলতে চাননি ফারজানা। বোঝা গেছে, তিনি আপস চান। সংসার বাঁচাতে চান। এ কারণে সমাধানের পথ খুঁজছেন, ‘আমি আমার অভিযোগগুলো লিখিত দিয়েছি। যেটা হয়েছে, তার সব ওনাদের (বিসিবি) কাছে জানানো হয়েছে। ওনারা বলেছেন, সমস্যার সমাধান করে দেবেন। যদি সমাধান না হয়, বিচার না হয়, আমি বলব। ওনারা আশ্বাস দিয়েছেন দ্রুত সমাধান হয়ে যাবে।’

ফারজানা এ ব্যাপারে সাংবাদিকদের কিছু না বললেও বিসিবির কাছে তার দেয়া অভিযোগপত্রে দেখা গেছে, শহীদের বিরুদ্ধে তার অভিযোগ নারীঘটিত। ফারজানা তার অভিযোগে জানিয়েছেন, ২০১১ সালে দুজনের বিয়ে হয় পারিবারিকভাবে। তখন শহীদদের আর্থিক অবস্থা ভালো ছিল না, তবে সংসার ছিল সুখের। কিন্তু ২০১৫ সালে জাতীয় দলে অভিষেকের পর থেকে শহীদ বদলে যেতে শুরু করেন। এ সময় একাধিক নারী ভক্তের সঙ্গে শহীদের ঘনিষ্ঠতা হয়েছে বলে দাবি ফারজানার।

এ নিয়ে সাংসারিক অশান্তি চরমে উঠলে বাধ্য হয়ে ফারজানা মুন্সীগঞ্জে বাবার বাড়িতে চলে আসেন। বিষয়টি পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করা হলেও সব ব্যর্থ হয়েছে। এ কারণে বিসিবির দ্বারস্থ হয়েছেন তিনি। ফারজানার অভিযোগ, তাদের ১১ মাস বয়সী মেয়ে আরোহীকে এখনো শহীদ কোলে পর্যন্ত নেননি। অন্য সন্তান আরাফের বয়স আড়াই বছর।

শহীদ বলেন, সিইও স্যার (বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী) আমাদের মীমাংসা করে দিয়েছেন। বিষয়টার মীমাংসা হয়ে গেছে। আমার স্ত্রী এখন বাড়ি চলে যাবে।

এ নিয়ে গত দুই বছরের মতো সময়ে জাতীয় দলের ৪ ক্রিকেটারের বিরুদ্ধে নারীঘটিত অভিযোগ উঠল। এর আগে আরেক ক্রিকেটারের বিরুদ্ধে উঠেছে শিশু নির্যাতনের গুরুতর অভিযোগ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!