1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই

পলাশবা‌ড়ি‌তে ৩ ফসলী জ‌মি থে‌কে অ‌বৈধভা‌বে বালু উ‌ত্তোলন কর‌ছেন সুমন সুজন দুইভাই

  • আপডেট হয়েছে : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবা‌ড়ি‌ উপ‌জেলার বেতকাপা ইউ‌নিয়‌নের সা‌কোয়া ব্রীজ সংলগ্ন দক্ষিণ পার্শ্বে ফসলি জমির মাঝখানে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। এতে ভাঙ্গন সৃষ্টি হয়ে হুমকির মুখে পড়েছে আশপাশের জমিগুলো।

অভিযোগ সূত্রে জানা গেছে ৩ ফসলী জ‌মি থে‌কে দীর্ঘ‌দিন যাবৎ অ‌বৈধভা‌বে বালু উ‌ত্তোলন কর‌ছেন মা‌ঝিপাড়া গ্রা‌মের মোজা মিয়ার ছে‌লে স‌হোদর ভাই  সুমন ও সুজন মিয়া।
এলাকায় বিস্তর অ‌ভি‌যোগ, জমি থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছেন তারা। যার চারদিকে অনেক কৃষকের জমি রয়েছে। অনেক বার নিষেধ করার পরও তারা কারও কথা তোয়াক্কা করছেন না। ফলে আশপাশের ফসলি জমিগুলো ভেঙ্গে বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। অবৈধ ড্রেজার দ্বারা ফসলি জমি থেকে বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কৃষকরা।

স‌রেজ‌মি‌নে দেখা যায়, ট্রাক্টর দি‌য়ে বালু প‌রিবহন কর‌ছে। এ‌তে ক‌রে তিন ফসলী জ‌মিসহ সা‌কোয়াব্রীজ‌টি হুমকীর মু‌খে প‌ড়ে‌ছে।

বেশ কয়েকজন কৃষক অভিযোগ করে বলেন, প্রভাবশালী ব্যক্তিদ্বয় সুমন ও সুজন  কাউকে তোয়াক্কা না করে প্রতিদিন রাত ৮টা হতে ভোর পর্যন্ত অবৈধভাবে বালু উত্তোলন করছেন। এতে করে কোনো কৃষকই ফসল করতে পারছে না। ড্রেজার দিয়ে অতিরিক্ত মাটি কাটার ফলে জমি গভীর হয়। ফলে অন্য জমিগুলোর পাড় ভেঙ্গে যায়।
তা‌দের  দাবী এই অবৈধ বালু উত্তোলন বন্ধ করে কৃষকদের ফসলি জমিগুলো যাতে রক্ষা করা হয়।

এব‌্যাপা‌রে সুমন ও সুজন মিয়া ব‌লেন, অ‌নেক‌দিন আ‌গে বালু উ‌ত্তোলন ক‌রে রাখা হ‌য়ে‌ছে এখন বালুগু‌লি নি‌য়ে যা‌চ্ছি। নতুন ক‌রে বালু তোলা হ‌চ্ছে না।

এ বিষয়ে  উপজেলা  সহকারী কমিশনার (ভূমি)
আল ইয়সা রহমান তাপাদার  বলেন, ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!