1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

মধ্যপ্রাচ্যে সঙ্কট নিরসনে সব পক্ষকেই আলোচনায় বসা জরুরি: এরদোগান

  • আপডেট হয়েছে : রবিবার, ৯ জুলাই, ২০১৭
  • ৫৬ বার পড়া হয়েছে

 

আনতর্জাতিক ডেস্ক:

জি-২০ সম্মেলনে অংশ নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান কূটনৈতিক সঙ্কট সমাধান প্রয়োজন। এজন্য সব পক্ষকেই আলোচনায় বসা জরুরি। এই অঞ্চলে শান্তির জন্য সংশ্লিষ্ট দেশগুলোর একটি সমঝোতায় পৌঁছাতে হবে।

শনিবার জার্মানির হামবুর্গে জি-২০ সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে আবারো তিনি কাতার প্রশ্নে এসব কথা বলেন। খবর আল-জাজিরার।

মধ্যপ্রাচ্যের চলমান সঙ্কটকালের শুরু থেকেই কাতারের পক্ষে অবস্থান নিয়েছে তুরস্ক। প্রেসিডেন্ট এরদোগান বেশ কিছুদিন ধরেই সৌদি জোট আরোপিত নিষেধাজ্ঞার সমালোচনা করেছেন।

গত ৫ জুন সন্ত্রাসবাদে সমর্থনর অভিযোগ এনে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিসর সহ কয়েকটি দেশ। সম্পর্ক পুনর্গঠনে কাতারেক ১৩টি শর্তও বেঁধে দেয় সৌদি জোট। এরমধ্যে তুরস্কের একটি সামরিক বিমান ঘাঁটি বন্ধের দাবিও রয়েছে।

এসব শর্তে বরাবরই ক্ষোভ প্রকাশ করে কাতারের পক্ষে অবস্থান নেয় তুরস্ক। জি-২০ সম্মেলনে আবারো সেই অবস্থান পুনর্ব্যক্ত করলেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান।

প্রসঙ্গত, সৌদি জোটের শর্তের প্রেক্ষিতে কাতারের জবাবের পরে দোহার অবস্থানকে নেতিবাচক উল্লেখ করে চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে ওই আঞ্চলিক জোট।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!