1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

লালমনিরহাটে পাঁচ বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

  • আপডেট হয়েছে : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

লালমনিহরট প্রতিনিধি।।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত দিয়ে ৫ বাংলাদেশীকে ফেরত দিয়েছে ভারতীয় সিমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (২২মার্চ) বিকেলে পানবাড়ি ক্যাম্প কমান্ডার সুবেদার আইয়ুব আলী বাংলাদেশী ফেরতের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল  শুক্রবার  বিকালে ৫১ বিজিবি রংপুর ব্যাটালিয়ান এর পানবাড়ি বিওপির তিনবিঘা করিডর শূন্য লাইনে বিএসএফ ও বিজিবি কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

পতাকা বৈঠকে বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৬ বিএসএফ ব্যাটালিয়ানের ওমর ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর সঞ্জীব কুমারসহ ৫ জন বিএসএফের সদস্য।বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) এর পক্ষে নেতৃত্ব দেন রংপুর ৫১ বিজিবি পানবাড়ি ক্যাম্পের  কমান্ডার সুবেদার আইয়ুব আলীসহ ৬ জন বিজিবি সদশ্য। আটক ৫ জন বাংলাদেশী নাগরিককে বিজিবির কাছে হস্থান্তর করেন।

আটকৃতরা হলেন, ফরিদ ইসলামের সন্তান ফেরদৌস ফরহাদ রশনি (২৬) (তৃতীয় লিঙ্গ), আনোয়ার হোসেন ছেলে ফরিদ ইসলাম ও হৃদয় হাসান সারওয়ার নুরজাহান (২৮) (তৃতীয় লিঙ্গ),  মোয়াজ্জেম হোসেন সন্তান হামিদুল ইসলাম রিয়া মনি (২৭) (তৃতীয় লিঙ্গ)। তারা সকলেই ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা। এবং অপর দুজন হলেন, আহমাদ আলী ছেলে আদম আলী (৫২), আদম আলী স্ত্রী আমিনা বিবি (৪২) তারা কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী এলাকার বাসিন্দা।

বিজিবি জানায় শুক্রবার বিকালে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়ন এর আঙ্গরপোতা বিওপি সীমান্ত ভারতের অভ্যন্তরে সিস্টিয়া নামক স্থান দিয়ে ভারত হতে অবৈধভাবে বাংলাদেশের প্রবেশের সময় ৬ বিএসএফ এর ওমর ক্যাম্পের টহলদল কর্তৃক আটক করেন। এর আগে ২০২২ সালে অবৈধভাবে কুমিল্লা আগরতলা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন তারা।

রংপুর ৫১ বিজিবি পানবাড়ি ক্যাম্পের  কমান্ডার সুবেদার আইয়ুব আলী বলেন, ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী বিএসএফের এর সাথে আলোচনার মাধ্যমে ৫ বাংলাদেশীকে ফেরত দেন ভারতীয় বিএসএফ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!