1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

কুড়িগ্রাম থেকে কিশোরীকে লালমনিরহাটে তুলে এনে ১৮ দিন আটকে রেখে ধর্ষণ, থানায় মামলা

  • আপডেট হয়েছে : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

লালমনিরহাট প্রতিনিধি।।
কুড়িগ্রাম থেকে এক কিশোরীকে লালমনিরহাটে তুলে এনে নিজ বাড়িতে ১৮ দিন আটকে রেখে ধর্ষণ করার অভিযোগে সেনাবাহিনী ঘটনাস্থল থেকে কিশোরীসহ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার এবং ফজলুল হক (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় লালমনিরহাট থানার ওসি তদন্ত বাদল কুমার মণ্ডল সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। ভুক্তভোগীকে উদ্ধার করার পর রাজারহাট থানা পুলিশের হেফাজতে দেয় সেনাবাহিনী।

গ্রেফতার ফজলুল হক লালমনিরহাটের গোকুন্ডা ইউপি’র চরগোকুন্ডা এলাকার টেংরা মামুদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতার ফজলুল হক গত ২ মার্চ (রবিবার) তার সহযোগীকে সাথে নিয়ে কুড়িগ্রাম রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে অবস্থিত মধ্য সুলতান মাহমুদ গ্রামের ১৭ বছর বয়সী এক কিশোরীকে জোরপূর্বক তুলে নিয়ে নিজ বাড়িতে আনেন। সেখানে ওই কিশরীকে ১৮ দি আটকে রেখে ধর্ষন করেন। এসময় সে ভুক্তভোগীকে ধর্ষনের ছবি ও ভিডিও ধারণ করেন। ভুক্তভোগীকে আটকের বিষয়টি সোশ্যাল মিডিয়াসহ লোকমুখে ছড়িয়ে পড়লে সেনাবাহিনী বিষয়টি জানতে পারে।

কিশোরী অপহরনের বিষয়টি সেনাবাহিনী জানতে পারলে বৃহস্পতিবার কুড়িগ্রাম সেনাক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে অভিযুক্ত ফজলুলের বাড়ি থেকে ওই কিশোরীকে উদ্ধার ও দেশীয় অস্ত্র ছুরি, দা, কাচি, এসএস পাইপ ইত্যাদি উদ্ধার করেন। এরপর সেনাবাহিনী সদস্যরা লালমনিরহাট থানা পুলিশকে অবগত করার পর ভুক্তভোগীকে রাজারহাট থানায় হস্তান্তর করেন।

ভুক্তভোগী কিশোরীর পরিবারের অভিযোগ, অনেক দিন থেকে ফজলু ও তার স্ত্রী তাকে অনৈতিক কাজের প্রস্তাব দেয়। রাজি না হওয়ায় অভিযুক্ত ফজলু মার্চের ২ তারিখে তাকে তুলে নিয়ে যায়। পরে সেখানে তাকে ১৮ দিন আটকে রেখে তাকে প্রতিদিন জোরপূর্বক  ধর্ষণ করে এবং ধর্ষনের ছবি ও ভিডিও ধারন করে রাখে। বিষয়টি বাইরে প্রকাশ করলে ধারণকৃত ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখায় অভিযুক্ত ফজলু।

লালমনিরহাট থানার ওসি তদন্ত বাদল কুমার মণ্ডল বলেন, “ রাজারহাটের ওসি স্যার আমাদের ওসি স্যারকে কল করেছিলেন। যেহেতু ভুক্তভোগী রাজারহাটের তাই সেখানে মামলা হওয়ার সিদ্ধান্ত হয়।”

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  তছলিম উদ্দিন বলেন, “ মেয়েটি হেফাজতে আছেন। এ বিষয়ে একাধিক ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে।“

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!