1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

গোবিন্দগঞ্জের ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দো’আ ও ইফতার

  • আপডেট হয়েছে : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দো’আ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ মার্চ) বিকালে ফুলবাড়ি ইউনিয়নের ফুটানী বাজারে দোয়া ও ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রমজানব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং শহীদ যুবদল নেতা জুয়েল রানার আত্মার মাগফেরাত কামনা করা হয়।

এ দো’আ ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ-সংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি  ফারুক আহম্মেদ, জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক কবির আহাম্মেদ, জেলা বিএনপি’র যুগ্ম  সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী সানোয়ার হোসেন দিপু, উপজেলা বিএনপির সদস্য সচিব রেজানুল হাবীব রফিক, পৌর বিএনপি’র সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আলতাব হোসেন পাতা, উপজেলা বিএনপি’র চলতি দায়িত্বে দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজুসহ অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ  বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতারের পূর্বে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু  সুস্থতা কামনা এবং ৫ আগস্ট গুলিতে নিহত শালমারা ইউনিয়ন যুবদল নেতা শহীদ জুয়েল রানার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!