1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল

গাইবান্ধা টিটিসিতে ভর্তি পরীক্ষায় দূর্ণীতি বাতিলের দাবী স্থানীয়দের

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর ভর্তি পরীক্ষায় ব্যাপক অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ উঠেছে। স্থানীয় পর্যায়ে স্বচ্ছ ও ন্যায়সঙ্গত ভর্তি প্রক্রিয়ার দাবী উঠলেও, একাধিক অনিয়মের কারণে মেধাবী শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। পাইওনিয়ার আইটি এন্ড ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের প্রকল্প ব্যবস্থাপক মারুফ রেজা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়ে এসব অনিয়মের সুষ্ঠু তদন্ত ও ভর্তি পরীক্ষা বাতিলের দাবী জানিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গাইবান্ধা টিটিসিতে ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস করে কিছু নির্দিষ্ট প্রার্থীদের সুযোগ দেওয়া হচ্ছে। মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে যোগ্যতার বাইরে প্রার্থীদের ভর্তি করানো হচ্ছে। প্রকৃত মেধাবীদের বঞ্চিত করে অবৈধ উপায়ে ভর্তি নিশ্চিত করা হচ্ছে। ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতার চরম অভাব রয়েছে। বাতিলের দাবী ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে মারুফ রেজা তার অভিযোগপত্রে উল্লেখ করেছেন, অবিলম্বে এসব দূর্ণীতির তদন্ত করে ভর্তি পরীক্ষাগুলো বাতিল করতে হবে। একই সঙ্গে, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন তিনি। তিনি আরো বলেন, ‘গাইবান্ধা টিটিসি-তে স্বচ্ছতা ফিরিয়ে আনতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। নাহলে মেধাবীরা ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হবেন, যা ভবিষ্যৎ কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে।’ এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা দ্রুত এই দূর্ণীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!