1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত

  • আপডেট হয়েছে : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

জেলার কালাই উপজেলায় আজ জয়পুরহাট- বগুড়া মহসড়কে প্রাইভেট কার ও যাত্রীবাহী ব্যাটারি-চালিত রিকশা ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে মোফাজ্জল হোসেন মন্ডল (৪০) ও ইদ্রিস আলী (৬০) নামের দুইব্যক্তি নিহত হয়েছেন। নিহত দু’জনই রিকশা ভ্যানের যাত্রী ছিলেন।

আজ বুধবার বিকেলে জয়পুরহাট-বগুড়া মহসড়কে কালাই উপজেলার বাঁশের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোফাজ্জল হোসেন মন্ডল জয়পুরহাট জেলার কালাই উপজেলার ভূগোইল গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে এবং ইদ্রিস আলী একই গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে।

এ দুর্ঘটনায় ভ্যান চালক-সহ আরও দু’জন আহত হয়েছেন।

দুর্ঘটনায় দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, ভ্যানচালক নুরুল ইসলাম আকন্দ তার ব্যাটারিচালিত ভ্যানে বাঁশের ব্রিজ এলাকা থেকে কয়েকজন যাত্রী নিয়ে পুনট বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি  দ্রুতগামী প্রাইভেট কারের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রিকশা ভ্যানটির দু’জন যাত্রী নিহত হন।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!