1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল

গাইবান্ধায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানে লক্ষাধিক টাকা জরিমানাসহ ১ জনের কারাদন্ড প্রদান

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে গাইবান্ধায় বাজার মনিটরিং করেছে বিশেষ টাস্কফোর্স কমিটি। এসময় অনিয়মের কারণে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে লক্ষাধিক টাকা জরিমানা এবং এক ব্যবসায়ীকে ১ বছরের কারাদন্ড প্রদান করা হয়।

নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুনের নেতৃত্বে মঙ্গলবার (১৮ মার্চ) সকালে শহরের পুরাতন বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ভেজাল শিশুখাদ্য বিক্রি ও ক্রয় রশিদ না রাখার কারণে মেসার্স একরামুল স্টোরকে ১ লাখ ১০ হাজার জরিমানা করা হয়। ওই প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী আসাদুল ইসলামকে ১ বছরের কারাদন্ড প্রদান করা হয়।

এছাড়াও আলু, পেঁয়াজ-মরিচসহ নিত্যপণ্যের বাজার পরিদর্শন করা হয়। মনিটরিংকালে ব্যবসায়ীদেরকে বেচাকেনার ক্ষেত্রে পাকা রশিদ রাখার নির্দেশনা ও মূল্য তালিকা প্রদর্শন এবং সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রির নিদের্শনা দেয়া হয়। অন্যথায় কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেয়া হয়।

এদিকে শহরের ডিবি রোডেও মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় লেবেলবিহীন পণ্য রাখাসহ বিভিন্ন অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে সতর্কতামূলক ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

এ মনিটরিং কার্যক্রমে আরো ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গাইবান্ধার সহকারি পরিচালক পরেশ চন্দ্র বর্মন, জেলা নিরাপদ খাদ্য অফিসার মিলন মিয়া, কৃষি বিপনন কর্মকর্তা এমএ আশিক ও জেলা ক্যাবের সভাপতি কেএম রেজাউল হক ছাড়াও এ কার্যক্রমে জেলা পুলিশ সার্বিক সহায়তা প্রদান করে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!