1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল

আদিতমারীতে বিএনপি নেতার কান্ড, দোকানের সামনে মাটি ফেলে দোকান দখলের চেষ্টা

  • আপডেট হয়েছে : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের আদিতমারী উপজেলার বুড়ির বাজার এলাকায় ফুটপাতের দোকান ভাংচুর ও ট্রাকে মাটি ফেলে দোকান ঘর দখলের চেষ্টার অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোছাঃ হাজেরা বেগম (৫৩) আদিতমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

রবিবার (১৬ মার্চ) বিকেলে আদিতমারী উপজেলার বুড়িরবাজার ঈদগাহ মাঠের পাশে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত বিএনপি নেতা ইবনে হাবীব কাসুরী চঞ্চল আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

এ ঘটনায় অসহায় ৮/১০ জন ফুটপাতের দোকানদার অনিশ্চিত আতঙ্কে রয়েছন।

অভিযোগে বলা হয়েছে, হাজেরা বেগমের স্বামী মোঃ মোফাজ্জল হোসেন স্থানীয় ঈদগাহ মাঠ কমিটির অনুমতি নিয়ে ১০ বছরের জন্য একটি দোকান ঘর ভাড়া নেন এবং সেখানে দির্ঘদিন থেকে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তবে সম্প্রতি বিএনপি নেতা ইবনে হাবীব কাসুরী চঞ্চল দোকানটি জোরপূর্বক দখল করার চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

গত ১৫ মার্চ দুপুরে অভিযুক্ত ব্যক্তি ও তার সহযোগীরা দোকানের সামনে টিনের বেড়া দেওয়ার চেষ্টা করেন। এ সময় হাজেরা বেগম বাঁধা দিলে তাদের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ইবনে হাবীব কাসুরী চঞ্চল তাকে মারধরের জন্য তেড়ে আসেন। এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

অভিযোগে আরও বলা হয়েছে, বিএনপি নেতা শুধু ভয়ভীতি প্রদর্শনই করেননি, বরং আরও লোকজন নিয়ে দোকান দখলের চেষ্টা, ভাঙচুর ও অগ্নিসংযোগের হুমকিও দিয়েছেন।

এদিকে শনিবার বিকেলে অভিযুক্ত বিএনপি নেতা ওই ঈদগাহ মাঠ সংলগ্ন আরও ৭-৮টি দোকানের চালা ভাঙচুর করেন। যুগ যুগ ধরে সেখানে অনেকেই ওই স্থানে ব্যাবসা বাণিজ্য করে আসছেন। কিন্তু পট পরিবর্তনের পর ক্ষমতার দাপট দেখিয়ে বিএনপি নেতার এভাবে দখল চেষ্টায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ষাটোর্ধ বৃদ্ধ জগদীষ চন্দ্র বলেন, দীর্ঘ ১৮/২০ বছর ধরে এখানে মুচির কাজ করে আসছি। হঠাৎ গতকাল বিকেলে দোকানের চালা ভেঙ্গে ফেলা হয়েছে। এখন কি করবো, কি করে খাবো এই বয়সে বুঝতে পারছিনা।

অন্যান্য ব্যাবসায়ীরা বলেন, দীর্ঘ সময় ধরে ঈদগাহ মাঠ সংলগ্ন আমরা অনেকেই দোকান করে খাচ্ছি। হঠাৎ ক্ষমতা দেখিয়ে চালা ভেঙ্গে আমাদের জিনিসপত্র সরিয়ে দেওয়া হয়েছে। আমরা কি করে সংসার চালাবো বা জীবন যাপন করবো বুঝতেছিনা।

এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন, যাতে অবৈধ দখল ও সহিংসতা বন্ধ হয় এবং ব্যবসায়ীরা নিরাপদে তাদের কার্যক্রম চালাতে পারেন।

এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতাকে বারবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেন নাই।

এ বিষয়ে আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আকবর বলেন, “অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!