1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

গণঅভ্যুত্থানের গাইবান্ধার তিন শহীদ পরিবারে পাশে এনসিপি

  • আপডেট হয়েছে : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ জুলাই-গণঅভ্যুত্থানে নিহত হওয়া গাইবান্ধার সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলার তিন শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতৃবৃন্দ। এসময় ওইসব পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন তারা।

শনিবার (১৫ মার্চ) দুপুরে এ বিষয়ে নিশ্চিত করেছেন এনসিপির সাদুল্লাপুর কমিটির সংগঠক এ.আর আতিক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম আকাশ।

এ আগে শুক্রবার (১৪ মার্চ) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক (উত্তর অঞ্চল) নাজমুল হাসান সোহাগের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

সাদুল্লাপুর উপজেলার নুরপুর গ্রামের শহীদ নাজমুল মিয়া, পলাশবাড়ী উপজেলার পশ্চিম গোপীনাথপুর গ্রামের শহীদ আরিফুল মিয়া ও কিশোরগাড়ী গ্রামের শহীদ শাকিনুর রহমানের পরিবারের মাঝে উপহার হিসেবে ঈদ সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।

এই উপহার পেয়ে শহীদ পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং নাজমুল হাসান সোহাগসহ তার সহকর্মীদের প্রতি ধন্যবাদ জানিয়েছেন। তারা জানান, ঈদের দিনে তাদের পরিবারের সঙ্গে ভালোবাসার এই মুহূর্তগুলো আরো অর্থপূর্ণ হয়ে ওঠবে।

এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলার জাতীয় নাগরিক কমিটির সংগঠক এ.আর আতিক বলেন, আমরা যারা নিরাপদে আছি, তাদের উচিত শহীদ পরিবারের পাশে দাঁড়ানো এবং তাদের ঈদ আনন্দে অংশ নেওয়া। তাদের ত্যাগের মূল্য পরিশোধ করা আমাদের দায়িত্ব।

গাইবান্ধা সদর উপজেলার জাতীয় নাগরিক কমিটির সংগঠক রাশিদুল ইসলাম জুয়েল বলেন, এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও চলতে থাকবে এবং শহীদ পরিবারগুলোর জন্য আমাদের সাহায্য অব্যাহত থাকবে। ঈদ সামগ্রী বিতরণ কালে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলা শাখার যুগ্ম আহবায়ক শাকিল শেখ ও শরিফুল ইসলাম আকাশ।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!