1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

লালমনিরহাটে ধর্ষণ মামলা তুলে নিতে বাদীকে মারধর

  • আপডেট হয়েছে : শনিবার, ৮ জুলাই, ২০১৭
  • ৪৬ বার পড়া হয়েছে

 

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেছে একই এলাকার কিছু বখাটে যুবক। এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর বাবা মিজানুর রহমানকে (৪০) মারধর করে মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে তারা।

শনিবার দুপুরে আশংকাজনক অবস্থায় আহত মিজানুর রহমানকে (৪০) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়,পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের জমগ্রাম ডাংঙ্গা পাড়া গ্রামের মিজানুর রহমানের মেয়েকে ওই এলাকার কয়েকজন বখাটে ধর্ষণ করে। এ ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে মিজানুর রহমান নারী ও শিশু ধর্ষণ, নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলার জের ধরে বৃহস্পতিবার রাতে মিজানুর রহমান (৪০) বাউড়া বাজারে আসলে ধর্ষণ মামলার আসামি আব্দুল মালেক (৩৫) ও তার সহযোগী সাফিউল (২৮), রফিকুল (৩০), আব্দুল জলিল (৩১) তাকে মারধর করে এবং মামলা তুলে নেওয়া হুমকি দেয়। এসময় আসামিরা তার কাছ থেকে মামলা চালানোর জন্য এক লাখ টাকাও দাবি করে।

ওই দিন রাতে স্থানীয়রা আহত অবস্থায় মিজানুর রহমানকে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। আজ তার অবস্থার অবনতি হলে তাকে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

আহত মিজানুরের ভাই মাহামুদ আলম মামুন বলেন, ‘থানায় অভিযোগ করায় আমাকে এবং আমার দোকানের ওপর হামলা চালাবে বলে আসামিরা হুমকি দিয়েছে।’

বাউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বসুনিয়া দুলাল বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি। এ বিষয়ে কেউ আমাকে অভিযোগ করেনি।’

পাটগ্রাম থানার উপ-পরিদর্শক এসআই আব্দুল হালিম বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!