1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

পলাশবাড়ী‌তে পূর্বশত্রুতার জে‌রে পুকুরে বিষ প্রয়োগ ক‌রে দুই লাখ টাকার মাছ নিধন

  • আপডেট হয়েছে : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পল্লীতে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। এতে পুকুর মালিকের প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউ‌নিয়‌নের বুজরুক বিষ্ণপুর গ্রা‌মে এ ঘটনা ঘটে। ওই গ্রা‌মের মৃত মহির উদ্দীন বাবুর ছেলে এন্তাজুল পৈত্রিক এক বিঘার একটি পুকুরে নিয়মিত মাছ চাষ করে পরিরারসহ জীবিকা নির্বাহ ক‌রে থা‌কেন।

শুক্রবার(১৪ মার্চ)সকালে লোকমুখে খবর পেয়ে পুকুরে এসে দেখতে পান মরা মাছ দিয়ে পুকুর ছেয়ে গেছে। এতে তার প্রায় ৪০/৫০ মন বি‌ভিন্ন প্রজা‌তির মাছ ক্ষ‌তি সা‌ধিত হয়। বর্তমানে পরিবারের জীবন- জীবিকা নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি। এসময় কান্নায় ভেঙে পড়েন এন্তাজুলের স্ত্রী আলেয়া বেগম।
তার দাবি তাদের ভাগী- শরীকের লোকজন পূর্বশত্রুতার জেরে পুকুরে বিষ দিয়ে মাছ গুলো মেরে ফেলেছেন। পুকুর পাড়ে একটি বিষাক্ত গ্যাস ট্যাবলেট এর বোতলও পড়েছিল। পুকুরে বিষ প্রয়োগে তার দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

এ ব্যাপারে মহদীপুর ইউপি সদস্য
রাহেদুল ইসলাম বাবু বলেন, এ ক্ষতিগ্রস্ত মাছ চাষীকে আইনগত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো বলেন,অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!