1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

কোচ নিয়োগে চমক দেখালো রংপুর রাইডার্স

  • আপডেট হয়েছে : শনিবার, ৮ জুলাই, ২০১৭
  • ৪৮ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরকে সামনে রেখে এখন দল সাজাতে ব্যস্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো।

প্রতিযোগিতার বাকী দলগুলোর মতো একই পথে হাঁটছে আসরের অন্যতম ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সও। আসন্ন আসরের জন্য ক্রিকেটারদের দলে ভিড়ানোর ছক কষার পাশাপাশি কোচ হিসেবে কাকে নিয়োগ দিবে এ নিয়েও সিদ্ধান্ত নিয়ে নিয়েছে দলটি।

আসন্ন তিন আসরের জন্য প্রধান কোচ হিসেবে দলটি নিয়োগ দিয়ে চমকে দিতে যাচ্ছে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও শ্রীলঙ্কার সাবেক কোচ টম মুডিকে। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক।

সম্প্রতি বেসরকারি টেলিভিশন একাত্তর টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেন তিনি। আগামী তিন আসরে রংপুর রাইডার্সের কোচের ভূমিকায় টম মুডিকে দেখা যাবে জানিয়ে তিনি বলে, “প্রধান কোচ হিসেবে টম মুডির সাথে আমরা (রংপুর রাইডার্স) তিন বছরের চুক্তিতে গিয়েছি।”

সেই সাথে আসন্ন বিপিএলে নিজেদের প্রাথমিক লক্ষ্য শীর্ষ চারে খেলার যোগ্যতা অর্জন করা বলেও জানান তিনি। “এখনই যদি বলি ফাইনাল খেলবো সেটা একটু বেশি হয়ে যায়, আমাদের প্রাথমিক লক্ষ্য শীর্ষ চারে থেকে কোয়ালিফায়ার খেলা।”

এছাড়া নভেম্বর থেকে পর্দা ওঠতে যাওয়া বিপিএলের পঞ্চম আসরের জন্য নিজেদের বাজেট ১২ থেকে ১৫ কোটি টাকা বলেও এসময় জানান তিনি। পাশাপাশি আগের আসরের যে পরিমাণ বয়েকা বাকি আছে তা টুর্নামেন্ট শুরুর আগেই দেওয়া হবে বলে আশ্বস্ত করেন তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!