1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

নির্যাতন-নীপিড়ন ও ধর্ষণ ঘটনার বিরুদ্ধে পলাশবাড়ীতে ছাত্রদলের মানববন্ধন

  • আপডেট হয়েছে : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ দেশজুড়ে নারীদের বিরুদ্ধে সহিংসতা-নির্যাতন-নীপিড়ন-ধর্ষণ এবং অনলাইনে হেনস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচার হীনতার প্রতিবাদে গাইবান্ধার পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ মার্চ) সকালে পলাশবাড়ী সরকারি কলেজ চত্বরে কলেজ শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক শাহজাহান সরকারের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ছাত্রদল কলেজ শাখার সদস্য সচিব মাজেদুল ইসলাম মাজেদের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, জেলা ছাত্রদলের সদস্য শামীম রেজা, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিয়ান সরকার, যুগ্ম  আহবায়ক সুহৃদ সরকার, পৌর ছাত্রদলের সদস্য সচিব আকাশ কবির, কলেজ ছাত্রদল নেতা রায়হান সরকার, পলাশবাড়ী মহিলা কলেজ ছাত্রদল সভাপতি আশা মনি ও সাধারণ সম্পাদক রুপা আক্তার, সহ-সভাপতি রুহানি আক্তার, সাংগঠনিক সম্পাদক মোরসালিন আক্তার মৌ, বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল ও কলেজ শাখার  সহ-সভাপতি তানিয়া আক্তার ছাড়াও উপজেলার বিভিন্ন কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহের ছাত্রদল নেতাকর্মীরা।

বক্তারা, দেশজুড়ে নারী নির্যাতন-নীপিড়ন-ধর্ষণ ও অনলাইনে হেনস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদ জানান। নারী ও শিশু নির্যাতন বন্ধে দেশব্যাপী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!