1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা

পূর্বাচলে প্লট জালিয়াতি: হাসিনা-রেহানার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুদকের চার্জশিট

  • আপডেট হয়েছে : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

রাজধানীর পূর্বাচলে প্লট জালিয়াতির ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ছয় মামলার চার্জশিটের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার এক ব্রিফিংয়ে এসব চার্জশিট দাখিলের কথা জানান দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

দুদকের চেয়ারম্যান আব্দুল মোমেনের নেতৃত্বে তিন সদস্যের কমিশন আদালতে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে বলে তিনি জানান।

তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব পালনকালে তার ওপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে নিজ মালিকানায় ও তার পুত্র, কন্যা, বোন, বোনের মেয়ে এবং বোনের ছেলের নামে ঢাকা শহরে বাড়ি বা ফ্ল্যাট ও আবাসন সুবিধা থাকার পরেও তা গোপন করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে বরাদ্দ সংক্রান্ত আইন ও বিধি লঙ্ঘন করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারিদের সহায়তায় ছয়জনের অনুকূলে ৬০ কাঠা বরাদ্দ দেয়ার অপরাধে ৬টি মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলায় সংশ্লিষ্ট আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন প্রদান করা হয়েছে।

চার্জশিটগুলোতে যাদের অভিযুক্ত করা হয়েছে তারা হলেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা সিদ্দিক, তার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক। এছাড়া গণপূর্ত ও রাজউকের বেশ কয়েকজন কর্মকর্তা রয়েছেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ (জয়), মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল), ছোট বোন শেখ রেহানা, রেহানার ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিকী ববি এবং রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকী এই ৬ জন পূর্বাচল নতুন শহর প্রকল্পের কূটনৈতিক জোনের ২০৩ নম্বর রোড থেকে ১০ কাঠা করে মোট ৬০ কাঠা জমি বরাদ্দ নিয়েছেন।

গত ১২, ১৩ ও ১৪ জানুয়ারি তাদের বিরুদ্ধে মামলাগুলো করা হয়েছিল।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!