1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

শিশু ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবীতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

  • আপডেট হয়েছে : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ মাগুরায় চাঞ্চল্যকর ৮ বছরের শিশু ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবীতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

রোববার (৯ মার্চ) সকালে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা গাইবান্ধা সরকারি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে কলেজ সংলগ্ন রোডে গিয়ে এক মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন চলাকালে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন রুবান হাসান রিয়াদ, মেজবাহুল হক, উম্মে জাহান অনন্যা ও মোজাহিদ হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে সারাদেশে নারী নির্যাতন, ধর্ষণ, হত্যার ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। কিশোরী-তরুণী গৃহবধু শিক্ষার্থী শুধু নয়। এইসব নরপিশাচদের হাত থেকে নিষ্পাপ শিশুরাও রক্ষা পাচ্ছে না। ধর্ষিত ওই শিশু এখন মৃত্যু যন্ত্রনায় ভুগছে। এই বর্বরতা মেনে নেয়া হবে না।

বক্তারা আরো অভিযোগ করেন, ধর্ষকদের গ্রেফতার ও বিচারে কালক্ষেপন করা হচ্ছে। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা যদি দ্রুততম সময়ের মধ্যে তাদের আটক করে আইনের আওতায় আনতে না পারেন তাহলে তাদের দায়িত্বে থাকার কোনো অধিকার নেই। তারা আরও বলেন, অবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে প্রশাসন ব্যর্থ হলে ছাত্রসমাজ ঐক্যবদ্ধভাবে আগামীতে বৃহত্তর কর্মসুচি পালন করতে বাধ্য হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!