1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

গাইবান্ধায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

  • আপডেট হয়েছে : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ মানববন্ধন ও আলোচনা অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজনে গাইবান্ধায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আলোচনা সভার আয়োজন করে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নার্গিস জাহান। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব জ্যোতির্ময় গোপ, গাইবান্ধা প্রেস কাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মো. মাসুদ মিয়া, মৌটুসী রহমান ইনান ও গণ অধিকার পরিষদের জেলা সভাপতি এসএম মামুন প্রমুখ। শোষণ-নির্যাতনের বিরুদ্ধে নারীদের জেগে ওঠার আহ্বান জানান বক্তারা।

এদিকে, বিভিন্ন সংগঠন নানা আয়োজনে দিবসটি পালন করে। বাংলাদেশ নারী আন্দোলন, গাইবান্ধা জেলা শহরের গানাসাস মার্কেটের সামনে সমাবেশ ও মিছিল করে। অধ্যাপক রোকেয়া খাতুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নাসরিন সুলতানা রেখা, আফরোজা বেগম লিলি, পারুল বেগম প্রমুখ।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি নারী শাখা পার্টির জেলা কার্যালয়ে আলোচনার আয়োজন করে। জেলা নারী শাখার সভাপতি সুপ্রিয়া ঘোষের সভাপতিত্বে নারী দিবসের প্রবন্ধ পাঠ করেন মিতা হাসান। আলোচনা করেন সিপিবি জেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, মুরাদজ্জামান রব্বানী, মেহেরুল মুন্নি ও জুয়েল রানা প্রমুখ।

অপরদিকে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে স্থানীয় দারুল আমান ট্রাস্টে নারী দিবস উপলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মহিলা বিভাগের দায়িত্বশিলা ডা. সাহিদা সরকার জলির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সদরের দায়িত্বশিলা ফাতেমা বেগম, মোহসিনা বেগম ও মাজেদা বেগম।  প্রতিবাদ হোক সহিংসতার, নিশ্চিত হোক নারীর অধিকার- এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে সংগঠন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  সভায় বক্তব্য রাখেন মহিলা পরিষদ সংগঠনের জেলা সভাপতি মাহফুজা খানম মিতা, সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ, সহ-সভাপতি কাকলি সাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনিকা গুপ্ত, পরিবেশ ও জলবায়ু সম্পাদক বিথী বেগম ও সদস্য কেয়া ইয়াসমীন প্রমুখ।

এসব অনুষ্ঠানে বক্তারা নারী-শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!