1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

লালমনিরহাটে মাথাবিহীন অজ্ঞাত নারীর মরদেহের পরিচয় সনাক্ত

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

জিন্নাতুল ইসলাম জিন্না,
লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটে ভুট্টাক্ষেত থেকে মস্তকবিহীন নারীর মরদেহের পরিচয় পাওয়া গেছে। মরদেহ উদ্ধারের ২৪ ঘন্টা পর ওই নারীর পরিচয় সনাক্ত করতে সক্ষম হয়েছে লালমনিরহাট জেলা পুলিশ।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) একেএম ফজলুল হক সাংবাদিকদের নিকট বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই নারীর নাম হাসিনা বেগম, তিনি আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দীঘলটারী গ্রামের ভ্যানচালক আশরাফুলের দ্বিতীয় স্ত্রী।

অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) একেএম ফজলুল হক জানান, অজ্ঞাত ওই নারীর মস্তকবিহিন মরদেহ উদ্ধারের পর গতকাল থেকেই পরিচয় সনাক্ত ও হত্যার মুল রহস্য উদঘাটনের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালায়। অভিযান চালিযে পুলিশ জানতে পারে ওই নারীর নাম হাসিনা বেগম। তিনি আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দীঘলটারী গ্রামের ভ্যানচালক আশরাফুলের দ্বিতীয় স্ত্রী। পরে পুলিশ ওই গৃহবধূর স্বামী আশরাফুলের বাড়িতে অভিযান চালিয়ে রক্তমাখা পোশাক উদ্ধার করে। তবে স্বামী আশরাফুল ইসলাম পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায়।

এসময় আশরাফুলের বাড়ি থেকে হত্যাকান্ডের শিকার গৃহবধূ হাসিনা বেগমের ভোটার আইডি কার্ড উদ্ধার করা হয়।।

হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে বলে জানিয়েছেন লালমনিরহাট জেলা পুলিশ।

উল্লেখ্য, লালমনিরহাটে বুধবার (৫ মার্চ) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ বামনটারী শ্মশান এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর (৩০) মরদেহ উদ্ধার করে জেলা পুলিশ। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও মরদেহের পরিচয় শনাক্ত করতে পুলিশের সঙ্গে ডিবি ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ওইদিন থেকে মাঠে কাজ শুরু করে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!