1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন : ৪০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা সভাপতি ইউসুফ এবং সেক্রেটারী ফাহিম ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী

সাঘাটার আলাই নদী এখন মরা খাল: বিলীন হচ্ছে স্বকীয়তা

  • আপডেট হয়েছে : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

মোস্তাফিজুর রহমান, গাইবান্ধা (সাঘাটা, ফুলছড়ি), প্রতিনিধিঃ

গাইবান্ধার সাঘাটা ও পার্শ্ববর্তী তিন উপজেলার বুক চিরে প্রবাহিত একসময়ের খরস্রোতা আলাই নদী এখন মৃতপ্রায়। পানি শূন্য হয়ে নদীটি রূপ নিয়েছে মরা খালে। শুষ্ক মৌসুমের শুরুতেই নদীর বুকজুড়ে গড়ে উঠছে চাষাবাদ, যা নদীর অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

এক সময় এই নদীতে সারা বছরই পানি থাকত। নৌযান চলাচল করত, ব্যবসা-বাণিজ্য ও যাতায়াতের অন্যতম মাধ্যম ছিল এটি। কিন্তু এখন ফাল্গুন মাস এলেই নদীটি পানিশূন্য হয়ে পড়ে। নদীর বুকে গড়ে উঠেছে বিস্তীর্ণ ফসলের ক্ষেত। বাদাম, ভুট্টা, মিষ্টি আলু, বোরো ধানসহ বিভিন্ন ফসলের আবাদ হচ্ছে নদীর শুকনো তলদেশে।

নদীর দুই পাড়ের বাসিন্দারা জানাচ্ছেন, কয়েক দশক আগেও আলাই নদীর স্বচ্ছ জলে কৃষিকাজ হতো, নৌকা চলত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নদীটি হারিয়ে যাচ্ছে। ডিমলাপদুমশহর গ্রামের কৃষক মহসিন সরকার বলেন, “আগে আমরা নদীর পানি দিয়েই চাষাবাদ করতাম। এখন তা আর সম্ভব হচ্ছে না, কারণ নদীতে পানি থাকেই না।”

একইভাবে টেপাপদুমশহর গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, “২০ বছর আগেও সবসময় নদীতে পানি থাকত। এখন দূর থেকে দেখলে এটিকে আর নদী বলে মনে হয় না।”

স্থানীয়দের মতে, নদী দখল, অপরিকল্পিত বালু উত্তোলন এবং তীব্র জলাবদ্ধতা নদী সংকটের মূল কারণ। কলেজ শিক্ষার্থী মেহেদী হাসান আপন বলেন, “নদীর দুই পাড়ে অবৈধ দখল, বাড়ি নির্মাণ ও বালু উত্তোলনের কারণে নদীটি প্রায় বিলীন হয়ে গেছে। প্রশাসনের এখনই ব্যবস্থা নেওয়া জরুরি।”

স্থানীয় বাসিন্দারা নদী খনন ও যথাযথ রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন। যদি এখনই যথাযথ উদ্যোগ নেওয়া না হয়, তাহলে কয়েক বছরের মধ্যেই আলাই নদী সম্পূর্ণভাবে হারিয়ে যাবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!