1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

পলাশবাড়ীতে ইট প্রস্তুতকারী মালিক সমিতির বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচি অনুযায়ী ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ও ভাংচুরের প্রতিবাদে গাইবান্ধার পলাশবাড়ীতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়। এসময় বক্তব্য রাখেন ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান আনিছ, সাংগঠনিক সম্পাদক রুবেল মিয়া, মালিক বদিয়াজ্জামান, সাইদার রহমান, অন্তর, আমিনুল ইসলাম ছাড়াও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, উপজেলা যুবদল সদস্য সচিব রাজু আহম্মেদ, উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি চাঁন মিয়া ও সাংবাদিক মতিন মোহাম্মাদ।

বক্তরা বলেন, যদি দাবী গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা না হয়, তবে আগামী ১১ মার্চ জেলা প্রশাসকের মাধ্যমে আবারো স্মারকলিপি প্রদান করা হবে। এছাড়াও ঈদের পর ঢাকায় মহাসমাবেশ ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে পদযাত্রার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় উপদেষ্টা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বরাবরে ইটভাটা মালিকদের দাবীসমূহ সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিগত ৩৫-৪০ বছর ধরে দেশের অবকাঠামোগত উন্নয়নে ইটভাটা মালিকগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সরকার নির্দেশিত আধুনিক জিগজাগ প্রযুক্তির ইটভাটা স্থাপন করেও মালিকগণ নানা জটিলতার সম্মুখীন হচ্ছেন।

স্মারকলিপিতে ইটভাটা মালিকরা আরো উল্লেখ করেন, দেশে প্রায় ৫০ লাখ শ্রমিক এই খাতের সঙ্গে যুক্ত। যা সরাসরি প্রায় ২ কোটি মানুষের জীবিকা নির্বাহের সঙ্গে সম্পর্কিত। ইটভাটা বন্ধ হলে এই বিশাল জনগোষ্ঠী বেকার হয়ে পড়বে। ব্যাংকগুলো প্রায় ৮ হাজার কোটি টাকার ঋণ আদায় করতে পারবে না।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!