1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

মহাসড়কে অবস্থিত হোটেল ও রেস্তোরাঁয় ইএফডি/এসডিসি (সেলস ডাটা কন্ট্রোলার) স্থাপন বাধ্যতামূলক : এনবিআর

  • আপডেট হয়েছে : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৫৫০ বার পড়া হয়েছে

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দেশের সকল মহাসড়কে অবস্থিত ভ্যাটযোগ্য হোটেল রেস্তোরাঁসমূহে বাধ্যতামূলকভাবে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) অথবা সেলস ডাটা কন্ট্রোলার (এসডিসি) মেশিন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।

সারাদেশের সকল মহাসড়কে অবস্থিত হোটেল রেস্তোরাঁসমূহ ইলেকট্রনিক ভ্যাট চালান ইস্যু না করায় সরকারি কোষাগারে যথাযথভাবে ভ্যাট জমা হচ্ছে না মর্মে সচেতন ভোক্তাগণ অনবরত অভিযোগ করছেন। মহাসড়কের রেস্তোরাঁগুলোতে চব্বিশ ঘণ্টা ব্যবসায়িক কার্যক্রম চলে। অনেকে ভ্যাট আদায় করলেও তা জমা দেন না।

যথাযথভাবে ভ্যাট আদায়ের লক্ষ্যে সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান দেশের মহাসড়কে অবস্থিত সকল হোটেল ও রেস্তোরাঁসমূহে ইএফডি/এসডিসি মেশিন বাধ্যতামূলকভাবে স্থাপনের নির্দেশনা প্রদান করেন। এনবিআর আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিায়েছে।

সে প্রেক্ষিতে এনবিআরের মূসক বাস্তবায়ন অনুবিভাগ থেকে জারিকৃত পত্রে মাঠ পর্যায়ের সকল কমিশনারদেরকে দেশের সকল মহাসড়কে অবস্থিত হোটেল ও রেস্তোরাঁসমূহে বাধ্যতামূলকভাবে ইএফডি/এসডিসি মেশিন স্থাপন করতে এবং প্রতিদিনের লেনদেন নিয়মিতভাবে মনিটর করে যথাযথ পরিমাণ ভ্যাট আদায়ের জন্য জরুরি নির্দেশনা প্রদান করেছে।

উল্লেখ্য, জেনেক্স আইটি জাতীয় রাজস্ব বোর্ডের সাথে যৌথভাবে গত কয়েক বছর ধরে ইএফডি মেশিন স্থাপন ও এর সার্বিক পরিচালনার মাধ্যমে আইভাস সিস্টেমে সকল লেনদেনের তথ্য সন্নিবেশের কাজ করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের অর্থনীতির চাকা সচল রাখার জন্যে বর্তমান সরকার বিভিন্ন ধরণের ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করছে। সে লক্ষ্যে এনবিআর রাজস্ব আদায়ের জন্য নতুন নতুন করদাতা চিহ্নিতকরণ ও ভ্যাটের হার পরিবর্তনের পাশাপাশি রাজস্ব ফাঁকি ঠেকানোর জন্য মাঠ পর্যায়ে কঠোর নির্দেশনা প্রদান করেছে। এনবিআর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আইনানুগ রাজস্ব আদায়ের ক্ষেত্রে করদাতাদের সাথে সেবামূলক মনোবৃত্তি বজায় রাখার নির্দেশনা দিয়েছে।

এনবিআর বিশেষ করে সম্মানিত ভোক্তা সাধারণকে মহাসড়কের সকল রেস্তোরাঁয় কেনাকাটা করার সময় ইলেকট্রনিক চালান বা রসিদ গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করছে। ভ্যাট চালান গ্রহণ না করলে ক্রেতাগণ যে ভ্যাট পরিশোধ করেছেন তা সরকারি কোষাগারে জমা হবে না। ভ্যাট পরিশোধকারীগণকে প্রতি মাসে এনবিআর ইএফডি মেশিন জেনারেটেড ভ্যাটের রশিদগুলোর মধ্য হতে লটারির মাধ্যমে বিজয়ী ভ্যাটদাতাদেরকে শতাধিক পুরস্কার প্রদান করবে।

এ ছাড়াও জাতীয় রাজস্ব বোর্ড সঠিকভাবে রাজস্ব আদায়ের স্বার্থে সর্বস্তরের সকল অংশীজন, ব্যবসায়ী, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়াসহ সকলকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!