1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

গাইবান্ধায় স্মরণে সরোজ দেব শীর্ষক অনুষ্ঠান

  • আপডেট হয়েছে : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ লিটল ম্যাগ আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব কবি সরোজ দেবের প্রয়াণে গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমিতে রোববার (২ মার্চ) ‘স্মরণে সরোজ দেব’ শীর্ষক স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে।

কবি সরোজ দেব গত ২৪ ফেব্রুয়ারি গাইবান্ধা শহরের নিজবাড়িতে পরলোক গমন করেন। তিনি দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা কালচারাল অফিসার মো. আসাদুজ্জামান সরকার আসাদের সভাপতিত্বে পরিবারের পক্ষে সূচনা বক্তব্য দেন কবি সরোজ দেবের কনিষ্ঠ কন্যা পম্পি সরকার।

সরোজ দেবের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন শিক্ষাবিদ-সাহিত্যিক অধ্যাপক মাজহারউল মান্নান, প্রয়াত কবির ঘনিষ্ঠজন সংস্কৃতিকর্মী প্রমতোষ সাহা, গাইবান্ধা প্রেস কাব সভাপতি কবি অমিতাভ দাশ হিমুন, কবি ও আবৃত্তিকার দেবাশীষ দাশ দেবু, কবি ও আবৃত্তিকার গৌতমাশিষ গুহ সরকার, কবি মমতাজ বেগম রেখা, নজরুল চর্চা কেন্দ্রের নির্বাহী পরিচালক অধ্যাপক ফেরদৌসী জাহান সিদ্দিকা, সংস্কৃতিকর্মী সাখাওয়াত হোসেন বিপ্লব, নাট্যকর্মী শাহ আলম বাবলু ও আলাল আহমেদ, কবি পিটু রশিদ, সাংবাদিক নারী নেত্রী রিকতু প্রসাদ, সাংবাদিক ময়নুল ইসলাম, গল্পকার কঙ্কন সরকার এবং কবি সোহেল রানা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংস্কৃতিকর্মী শিরিন আকতার।

বক্তারা বলেন, গাইবান্ধার মত মফস্বল শহরে বাস করেও কবি সরোজ দেব সারাদেশে কবি হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। ৫৬ বছর ধরে তাঁর সম্পাদিত লিটল ম্যাগ ‘শব্দ’ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। যা তাকে জাতীয় ব্যক্তিত্বে পরিণত করেছিলো। বক্তারা তাঁর নামে একটি প্রতিষ্ঠানের নামকরণের দাবী জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!