1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

সংসদের সামনে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

জাতীয় সংসদ ভবনের সামনে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়েছে।

আজ শুক্রবার বিকেল ৪টার পর পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর অন্যান্য ধর্মগ্রন্থ পবিত্র গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে পাঠ করা হয়। তারপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। সবাই দাঁড়িয়ে জাতীয় সংগীতে অংশ নেন। পরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পাশাপাশি সবাইকে নিজ নিজ ধর্মমত অনুযায়ী শহীদদের জন্য প্রার্থনা করতে বলা হয়।

এরপর আত্মপ্রকাশ অনুষ্ঠানে নেতৃবৃন্দের বক্তব্য দেওয়া শুরু হয়। অনুষ্ঠানস্থলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত হয়েছেন।

এর আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পতাকা হাতে বিপুলসংখ্যক ছাত্র-জনতা মিছিল নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে জড়ো হন। তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশকে ঘিরে তাদের মধ্যে এক ধরণের উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

এই আয়োজনকে কেন্দ্র করে মেডিকেল টিম, অস্থায়ী ওয়াশরুম, পুলিশ বুথ, নারীদের জন্য বুথ,  ভিআইপি বুথ ও পানির ব্যবস্থা করা হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের আয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা অংশ গ্রহণ করেছেন এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে। এছাড়া দেশের ৬৪ জেলা থেকেই মানুষ এসেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!