1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

রমাদানের পবিত্রতা রক্ষা ও দ্রব্য মূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবীতে পলাশবাড়ীতে জামায়াতের মিছিল

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবি ও দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শাখার উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৪ ঘটিকায় গাইবান্ধা রোড উপজেলা জামায়াতের কার্যালয় থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশবাড়ী উপজেলা শাখা জামায়াতের আয়োজনে মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে রংপুর রোড বেলের ঘাট মোরে গিয়ে সমাপ্ত হয়। সেখানে এক সংক্ষিপ্ত পদসভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশবাড়ী উপজেলা আমির মোঃ আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারী মাওলানা সাখায়াত হোসেন এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলার সাংগঠনিক সেক্রেটারী ও গাইবান্ধা ৩ আসনের সাদুল্লাপুর পলাশবাড়ী আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা অধ্যাপক নজরুল ইসলাম লেবু, বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন উপজেলা আদর্শ শিক্ষক পরিষদের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আবু তালেব সরকার, উপজেলা পেশাজীবি বিভাগের সভাপতি মোঃ বেলাল উদ্দিন,৪নং বরিশাল ইউনিয়ন আমির মোঃ শামিম প্রধান সহ জামায়াতের ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, বাজারে এখনো দ্রব্য মূল্যের দাম বেশি গরিব খেটে খাওয়া মানুষের নাভিশ্বাস অবস্থা। তাই তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রমজানে যেন দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল থাকে সেই দিকে নজর দিতে বলেন এবং রমজান মাসে যেন দিনের বেলা কোনো হোটেল রেস্তোরা খোলা না থাকে সেই দিকে প্রশাসনকে নজর দিতে জোর আহবান করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!