1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

গাইবান্ধায় সাঁওতাল যুব সমাবেশ ও সাংস্কৃতিক পরিবেশনা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ সাঁওতালসহ সকল বিভিন্ন জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষাসহ সরকারী সেবা প্রাপ্তিতে গাইবান্ধায় সাঁওতাল যুবদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শতাধিক সাঁওতাল-ওড়াওঁসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর যুব নারী-পুরুষ এতে অংশগ্রহণ করে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধায় শিশু স্বর্গ ও বিনোদন পার্ক, গাইবান্ধায় ইউরোপীয় ইউনিয়ন, ফ্রি প্রেস ইউনাইটেড ও আর্টিকেল নাইটিনের সহায়তায় একর্মসূচির আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন অবলম্বন। বিকালে সাঁওতাল-ওড়াওঁসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর নারী-পুরুষ তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে তাদের অধিকার, ভাষা-সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশের দাবী-সম্বলিত ব্যানার, ফেস্টুনসহ সমাবেশে অংশ নেয়। সমাবেশ শেষে জাতিগোষ্ঠীর শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে।

অবলম্বন-এর নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ মাজহারউল মান্নান, সাংস্কৃতিক কর্মী শিরিন আকতার, নারীনেত্রী মিতা হাসান, নাজমা বেগম, শিক্ষক অশোক সাহা, আহাদুজ্জামান রিমু, অবলম্বন এর প্রজেক্ট কো-অর্ডিনেটর একেএম মাহবুব আলম মুকুল, সাঁওতাল নেত্রী সুরভী মার্ডি, ইয়ুথ নেতা স্বরস্বতী পাহাড়ী ও সান্তনা রবিদাস প্রমুখ।

বক্তারা বলেন, এটি হতাশাজনক যে, বায়ান্নর ভাষা আন্দোলনের ৭১ বছর পরেও বাংলাদেশে বিভিন্ন জনজাতি নিজ মাতৃভাষায় শিক্ষা লাভের দাবী উপেক্ষিত হয়ে আসছে। বর্তমানে দেশের ৫০টির বেশি বিভিন্ন জাতিগোষ্ঠীর ভাষায় রয়েছে অনেক গীত, ঝুমুর, লোকগাঁথা, প্রবাদ-প্রবচন, গল্প; যা কালের পরিক্রমায় হারিয়ে যাচ্ছে। এই সকল ভাষা ও সংস্কৃতি সংরণ জরুরি। না হলে ভাষাগুলো গবেষণা ও পরিচর্যার অভাবে হারিয়ে যাবে। তাদের সংস্কৃতিও বিলুপ্ত হচ্ছে। এরা বাংলাদেশের দরিদ্রতম প্রান্তিক জনগোষ্ঠী। অধিকাংশই ভূমিহীন। সরকারী ও বেসরকারী সেবাদানকারী সংগঠনসমূহকে তাদের জীবনযাত্রার মান ও সংস্কৃতিক রায় এগিয়ে আসার আহবান জানানো হয়।

তারা বলেন, পৃথিবীর সব ভাষার প্রতি সম্মান এবং সংখ্যালঘু ও দুর্বল সম্প্রদায়ের ভাষা রায় সব দেশের সরকারদের দায়িত্ব সম্পর্কে সচেতন ও সক্রিয় থাকা উচিত। দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষা চর্চা ও বিকাশ নিশ্চিত করার মাধ্যমেই দেশের সব জাতির মাতৃভাষার প্রতি আমাদের সম্মান নিশ্চিত করা সম্ভবপর হবে।

 

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!