1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

জাতীয় পতাকা নিয়ে হেঁটে দেশ ভ্রমণে দুই হাফেজ এখন গাইবান্ধায়

  • আপডেট হয়েছে : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

খবররাড়ি ডেস্কঃ সমাজ থেকে মাদক নির্মূলের স্লোগান বুকে ধরে জাতীয় পতাকা হাতে নিয়ে মাদারীপুর থেকে ৬৪ জেলা ভ্রমণ শুরু করেছেন দুই সহোদর হাফেজ সিয়াম উদ্দিন (২১) ও হাফেজ সায়েম উদ্দিন (১৭)। ইতোমধ্যেই তারা ২৯ জেলা ভ্রমণ সম্পন্ন করেছেন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে হাফেজ দুই ভাই জয়পুরহাট থেকে গাইবান্ধায় পৌঁছেন। এরপর তাদের দিনাজপুর জেলার উদ্দেশ্যে হাঁটা শুরু করার কথা। হেঁটে ভ্রমণে পায়ের বিভিন্ন জায়গায় ক্ষত ও শারীরিকভাবে অনেকটা দুর্বল হয়ে পড়েছেন দুই ভাই। সিয়াম ও সায়েম মাদারীপুর জেলার কালকিনি উপজেলার দক্ষিণ বাঁশগাড়ি আউলিয়ারচর এলাকার মাহমুদুল আলম গিয়াসের ছেলে। তোমরা আমার পৃথিবীতে ভ্রমণ করো, তাহলে আমার সৃষ্টির বিষয়ে তোমাদের জ্ঞান আরো বৃদ্ধি পাবে-পবিত্র আল কোরআনের এ বাণীতে উজ্জীবিত হয়ে এবং যুব সমাজকে মাদকের সংশ্রব থেকে দূরে রাখতে গত ২৬ জানুয়ারি দেশ ভ্রমণে বেরিয়ে পড়েন তারা।

হাফেজ সিয়াম উদ্দিন বলেন, আমরা দুই ভাই দেশের ৬৪টি জেলা হেঁটে ভ্রমণ করবো। জয়পুরহাট থেকে রোববার সকালে ২৯তম জেলা ভ্রমণে গাইবান্ধায় এসেছি। এখান থেকে পলাশবাড়ি দিয়ে দিনাজপুরে যাবো। তিনি আরো বলেন, আমরা সারাদিন হাঁটি। তবে মাঝেমধ্যে বিশ্রাম করি, একটু হালকা খাওয়াদাওয়া করি। এখন পর্যন্ত পথে কোনো সমস্যা হয়নি। যে এলাকায় যাই, সেই এলাকার কোনো মসজিদে রাত্রিযাপন করি। সেসময় মসজিদ কমিটি আমাদের খাওয়ার ব্যবস্থা করে থাকে। শারীরিকভাবে কিছুটা দুর্বল হলেও আমরা দমে যাবো না। সুস্থভাবে ৬৪ জেলা হেঁটে ভ্রমণ শেষ করার জন্য সকলের দোয়া চাই- বলে হাফেজ সিয়াম ও হাফেজ সায়েম।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!