1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

পলাশবাড়ী উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর ১৫তম বার্ষিক সাধারণ সভা

  • আপডেট হয়েছে : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ “সমবায় শক্তি-সমবায় মুক্তি” শ্লোগানকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর ১৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ হলরুমে সংগঠনের চেয়ারম্যান নবীউল ইসলামের  সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা সমবায় অফিসার মো. ফরিদ উদ্দিন সরকার। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, কাল্ব লিঃ গাইবান্ধা জেলা ব্যবস্থাপক আব্দুল আউয়াল। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, সাদুল্লাপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ চেয়ারম্যান রুহুল আমিন প্রধান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পলাশবাড়ী উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর ভাইস-চেয়ারম্যান পলাশ কবির, সেক্রেটারী নিখিল চন্দ্র সরকার, ট্রেজারার আরশাদ আলী, ডিরেক্টর শাহনাজ বেগম ও উপজেলা সমবায় অফিসের সহকারি পরিদর্শক খন্দকার মো. আব্দুল কাদের প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন সংগঠনের ডিরেক্টর মুনছুর আলী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, কাল্ব লিঃ পলাশবাড়ী উপজেলা ব্যবস্থাপক  রেজাউল করিম। বার্ষিক সাধারণ সভার শুরুতেই ২০২৩-২০২৪ অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন, পলাশবাড়ী উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর সেক্রেটারী নিখিল চন্দ্র সরকার।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!