1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

পলাশবাড়ীতে জমিতে সেচপাম্পের পানি সরবরাহকে কেন্দ্র করে মারপিটে আহত ৮

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীর বরিশাল ইউনিয়নের দুবলাগাড়ী গ্রামে জমিতে সেচ পাম্পের পানিসরবরাহকে কেন্দ্র করে সৃষ্ট মারপিটে উভয় পক্ষের অন্ততঃ ৮ জন আহতের ঘটনা ঘটেছে।

সরেজমিন প্রত্যদর্শী সুত্রে জানা যায় এদিন বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে ওই গ্রামের দালালপাড়ায় ঘটনাটি ঘটে। সেচ পাম্পের মাধ্যমে জমিতে পানি সরবরাহের বিষয়টি নিয়ে বেশকিছু দিন ধরে স্থানীয়ভাবে চাষীদের মাঝে পরস্পর অসন্তোষ চলে আসছিল। এরই জের ধরে ঘটনার সময় সেচ গ্রহীতা মৃত সামসুল ইসলামের ছেলে মিন্টু মিয়া এবং মৃত আব্দুল করিম মিয়ার ছেলে জসিম উদ্দিন খানের মধ্যে মতপার্থক্যের সৃষ্টি হয়। এ নিয়ে উত্তেজনার একপর্যায় বিভক্ত উভয় পরে মধ্যে মারপিটের সূত্রপাত ঘটে নারী-পুরুষসহ ৮ জন আহত হয়। আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরা হলেন আলতা বেগম (৪৫), জাহেদা (৩৫), মশিউর রহমান (৪০), জহুরুল ইসলাম (৪৫), জানে আলম (৫০),জসিম (৪৫) ও জুনায়েদ (১৪) সহ অজ্ঞাত আরো বেশ কয়েকজন।

ঘটনার বিষয়ে থানা অফিসার ইনচার্জ মো. জুলফিকার আলী ভূট্টো বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে প্রাথমিক ভাবে ঘটনাটি নিয়ন্ত্রণ করা হয়। দ্বন্দ্বে লিপ্ত উভয়পক্ষই পরস্পর আত্মীয়। এব্যাপারে এখনো কোনো পক্ষই থানায় কোন অভিযোগ দাখিল করেনি। তবে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে উভয় পরে সাথে আলোচনার মাধ্যমে সৃষ্ট বিরোধ নিষ্পত্তি করার চেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!