1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

গোবিন্দগঞ্জে হিমাগারে আলু রাখার বুকিং স্লিপ না পাওয়ায় কৃষকদের মহাসড়ক অবরোধ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে হিমাদ্রি কোড স্টোরেজে বুকিং স্লিপ দেওয়ার দাবীতে কৃষকরা কোড স্টোরেজের সামনের মেইন গেটে দীর্ঘক্ষণ ধরে ভীড় করলে হিমাদ্রি কোড স্টোরের ম্যানেজার মোজাম্মেল হক বলেন, স্টোরে ধারণ ক্ষমতা অনুযায়ী বুকিং কার্ড বিক্রি হয়ে গেছে।

তখন কৃষকরা বলেন, একদিকে হিমাগারে ভাড়া বৃদ্ধি, অপরদিকে গত ১৫ ফেব্রুয়ারি থেকে কার্ড বিক্রি শুরু হয়েছে। আজ ১৮ ফেব্রুয়ারী কার্ড শেষ হয়ে গেল। এমন উত্তরে অসন্তোষ দেখা দেয় কৃষকদের মাঝে। তারা হিমাগারে আলু রাখার বুকিং স্লিপনা পাওয়ায় বিক্ষুদ্ধ হয়ে বুকিং কার্ডের দাবীতে হিমাদ্রি কোড স্টোরেজ লিমিটেডের সামনে আজ সকাল ৯টা থেকে সাড়ে ৯টা ও দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে আলুর রাখার জন্য বুকিং স্লিপ দেয়ার দাবী জানান।

এ খবর পেয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসাদুজ্জামান, উপজেলা কৃষি অফিসার মেহেদী হাসান, গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম, হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু ইকবাল পাশা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে কৃষকরা অবরোধ তুলে নেয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!