1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মহান একুশে উপলক্ষে গাইবান্ধা প্রেস ক্লাবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

  • আপডেট হয়েছে : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গাইবান্ধা প্রেস ক্লাবে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) প্রেস ক্লাব মিলনায়তনে প্রতিযোগিতা শুরু হয় বিকেল তিনটায়। প্রতিযোগিতা ক, খ ও গ তিনটি বিভাগে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া ব্যক্তিত্ব ও পরিবেশ আন্দোলন নেতা ওয়াজিউর রহমান রাফেল এবং বিশিষ্ট আইনজীবী-রাজনীতিক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু। গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, একুশে অনুষ্ঠান উপ-কমিটির আহ্বায়ক রজতকান্তি বর্মন। অনুষ্ঠান উপস্থাপন করেন উত্তম সরকার।

বক্তারা বলেন, শিশু কিশোরদের জন্য গাইবান্ধা প্রেস ক্লাবের এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন প্রশংসনীয়। সাংবাদিকতার পাশাপাশি প্রেস ক্লাবের সাংবাদিকরা আমাদের সংগ্রাম ও ইতিহাসের প্রতি শিশু কিশোরদের আগ্রহী করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আগামীতেও গাইবান্ধা প্রেস ক্লাবের এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে বক্তারা আশা প্রকাশ করেন। প্রতিযোগিতায় অর্ধ শতাধিক শিশু-কিশোররা অংশ নেয়।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!