1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

পলাশবাড়ীতে এতিম-অসহায় প্রতিবন্ধী রিয়াদের পাশে প্রজন্ম তরুণ সংঘ

  • আপডেট হয়েছে : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে এতিম-অসহায় ও প্রতিবন্ধী রিয়াদকে একটি হুইল চেয়ার ও নগদ অর্থ প্রদান করলেন পলাশবাড়ী প্রজন্ম তরুন সংঘ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

‘আয়োজনে না-প্রয়োজনে আমাদের পাশে ডাকুন’ এ শ্লোগানকে নিয়ে পলাশবাড়ী প্রজন্ম তরুণ সংঘের পথচলা। সংগঠনটি ইতিমধ্যেই মানুষের মনের মাঝে স্থান করে নিয়েছেন তাদের বিভিন্ন রকম সেবামূলক কাজের মাধ্যমে। যেমন অসহায় মেয়ের বিবাহে সহযোগিতা, প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো, বন্যার্তদের সাহায্যে সহযোগিতা, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, ঈদে দুঃস্থ-অসহায় মানুষের মাঝে কাপড় এবং খাদ্য সামগ্রী বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন।

এরই ধারাবাহিকতায় পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের দুবলাগাড়ী (খামারপাড়া) গ্রামের সাফিরুল ইসলামের ছেলে রিয়াদ বাবু (১১)। সে জন্মের পর থেকেই শারীরিক প্রতিবন্ধী। সে একা একা চলাফেরা করতে পারে না। ভাগ্যের নির্মম পরিহাস গত কয়েক বছর আগে প্রতিবন্ধী রিয়াদের বাবা সড়ক দুর্ঘটনায় মারা যান। বাবা মারা যাওয়ার কিছুদিন পর মা আমেনা বেগম প্রতিবন্ধী ছেলে ও ছোট্ট একটি মেয়েকে রেখে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাদের জীবনে নেমে আসে বিভীসিকাময় কালো অধ্যায়।

গত ১২ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম সাংবাদিক মোহাম্মাদ আব্দুল মতিন ও সাংবাদিক ওমর ফারুকের ফেসবুক আইডি অসহায় প্রতিবন্ধী রিয়াদের খবর প্রকাশিত হয়। খবরটি নজরে আসে  পলাশবাড়ী প্রজন্ম তরুণ সংঘের। পরে প্রজন্ম তরুণ সংঘ রিয়াদকে একটি হুইল চেয়ার দেয়ার সিদ্ধান্ত নেয়।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে প্রজন্ম তরুণ সংঘের একটি টীম রিয়াদের বাড়ীতে এসে বিশিষ্ট সমাজসেবক ইউনুস আলীর উপস্থিতে রিয়াদকে একটি হুইল চেয়ার ও নগদ অর্থ প্রদান করেন। এসময় সাংবাদিক মোহাম্মাদ আব্দুল মতিন, সাংবাদিক ওমর ফারুক, পলাশবাড়ী প্রজন্ম তরুণ সংঘের প্রতিষ্ঠাতা পরিচালক আল আমিন মন্ডল আলিফ, সাধারণ সম্পাদক সামিউল ইসলাম সামি, যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস জাহান রিপন, সদস্য রাকিব, হাসান এবং রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!