1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা

রাজস্থানে গো-রক্ষকদের হামলায় মুসলিম নিহত, আহত ৪

  • আপডেট হয়েছে : বুধবার, ৫ এপ্রিল, ২০১৭
  • ৭৪ বার পড়া হয়েছে

বিজেপিশাসিত রাজস্থানে স্বঘোষিত গো-রক্ষকদের গণপিটুনিতে পেহলু খান (৩৫) নামে এক মুসলিম নিহত হয়েছেন।

হরিয়ানার নূহ জেলার বাসিন্দা ওই ব্যক্তি সোমবার রাতে আলওয়ারের এক হাসপাতালে মারা যান।

শনিবার রাতে ওই হামলার ঘটনায় আহত ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে প্রকাশ, হামলাকারীরা বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের সঙ্গে যুক্ত।

গণমাধ্যম সূত্রে প্রকাশ, হরিয়ানার বাসিন্দা কিছু লোক গাড়িতে করে গরু নিয়ে যাওয়ার সময় স্বঘোষিত ওই গো-রক্ষকরা একটি জাতীয় সড়কের উপরে তাদের গাড়ি আটকে রেখে হামলা চালায়। গরু বহনকারী গাড়ি রাজস্থানের জয়পুর থেকে হরিয়ানার নূহ জেলার দিকে যাচ্ছিল। অবৈধভাবে গরু পাচারের অভিযোগে গো-রক্ষকরা তাদের উপরে হামলা চালায়। হামলাকারীরা অবশ্য অর্জুন নামে এক  ড্রাইভারকে সেখান থেকে চলে যেতে দেয়। এ ব্যাপারে একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলেও তার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

একটি সূত্রে প্রকাশ, পহেলু খান এবং তার সহযোগীরা গরু ক্রয় সংক্রান্ত সমস্ত বৈধ নথিপত্র দেখানো সত্ত্বেও প্রকাশ্য রাজপথে তাদের উপরে নির্মমভাবে হামলা চালায় ওই গো-রক্ষকরা।

ভারতের উত্তর প্রদেশে বিজেপি বিপুলভাবে জয়ী হয়ে ক্ষমতায় আসার পরে সেখানে গরু পাচার এবং অবৈধ কসাইখানা বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে কসাইখানা বন্ধ ঘোষণা করার পরে স্বঘোষিত গো-রক্ষকদের মতো হিন্দুত্ববাদী শক্তি বিভিন্ন ক্ষেত্রে সক্রিয় হয়ে উঠেছে।

সূত্র: পার্সটুডে

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!