1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

রংপুরে আওয়ামী লীগের ২ ইউপি চেয়ারম্যান গ্রেফতার

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

ডেভিল হান্ট অপারেশনে রংপুর আওয়ামী লীগের দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে এ দুই ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন- রংপুরের সদর উপজেলার খলেয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. মোত্তালেব হোসেন এবং পীরগঞ্জের ৭ নম্বর বড় আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মিয়া।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে ভিন্ন জগৎ এলাকা থেকে গংগাচড়া মডেল থানা পুলিশ খলেয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোত্তালেব হোসেনকে গ্রেফতার করে। গ্রেফতার মোত্তালেব হোসেন উপজেলার উত্তর খলেয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে। আরপিএমপি কোতোয়ালি থানায় দায়ের করা একটি হত্যা মামলার তিনি এজাহারভুক্ত আসামি।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় পীরগঞ্জের ৭ নম্বর বড় আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

রংপুরের পুলিশ সুপার আবু সাইম জানিয়েছেন, ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হবে তাদের।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!