1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

জঙ্গি আস্তানার খোঁজে গাইবান্ধার সাঘাটা-সুন্দরগঞ্জে ‘ব্লক রেইড’ চলছে

  • আপডেট হয়েছে : শনিবার, ৮ জুলাই, ২০১৭
  • ৫৫ বার পড়া হয়েছে

 

নিউজ ডেস্ক:

গাইবান্ধার সাঘাটা উপজেলার দুর্গম চরে তৃতীয় দিনের মতো ‘ব্লক রেইড’ অভিযান চলছে। আইনশৃঙ্খলা বাহীনির এ অভিযানের লক্ষ্য জঙ্গি আস্তানা খোঁজে বের করা।

জানা যাচ্ছে, শনিবার ভোর পাঁচটা থেকে সাঘাটা উপজেলার দিঘলকান্দির চরসহ বেশকিছু চরে এ অভিযান শুরু হয়েছে।

গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মইনুল হকের নেতৃত্বে অভিযানে জেলা পুলিশ, গোয়েন্দা পুলিশ, সাঘাটা থানা পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিটের ৫০ জন সদস্য অংশ নিয়েছেন বলে জানা গেছে।

অতিরিক্ত পুলিশ সুপার মইনুল হক সাংবাদিকদের বলেন, ‘জঙ্গি আস্তানার সন্ধান ও তালিকাভূক্ত মামলার আসামি গ্রেপ্তার এবং নৌ-ডাকাতি প্রতিরোধে চরাঞ্চলে এ অভিযান পরিচালিত হচ্ছে।’

সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মো. আসাদুজ্জামান রিংকু বলেন, ‘এ অভিযান অব্যাহত থাকবে। এরপর সুন্দরগঞ্জ উপজেলার চরাঞ্চলে অভিযান চালানো হবে।’

প্রসঙ্গত, এর আগে গত মঙ্গলবার সদর উপজেলার মোল্লারচর ও কামারজানি ইউনিয়নের বিভিন্ন চর ও বুধবার ফুলছড়ি উপজেলার বিভিন্ন চরে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহীনির সদস্যরা। অভিযানে সদর উপজেলার মোল্লারচর ইউনিয়নের সিধাইল চরের মৃত্যু বাচ্চু মিয়ার ছেলে আইয়ুব আলী ওরফে শুকুর (২৮) নামে এক ডাকাতকে আটক করা হয়। তবে সাঘাটা উপজেলায় অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। এছাড়া দুই উপজেলার অভিযানে  এ পর্যন্ত জঙ্গি আস্তানা বা কোনো জঙ্গির সন্ধানও পায়নি পুলিশ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!