1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এবার সাভারে দুই তরুণীকে গণধর্ষণ!

  • আপডেট হয়েছে : শনিবার, ৮ জুলাই, ২০১৭
  • ৪৭ বার পড়া হয়েছে

 

এবার ঢাকার সাভারে দুই তরুণীকে নাটকে অভিনয়ের সুযোগ দেওয়ার কথা বলে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগে বলা হয়, মডেল হতে আগ্রহী দুই তরুণীকে নাটকে অভিনয়ের সুযোগ দেওয়ার কথা বলে এনে তাদের পালাক্রমে ধর্ষণ করা হয়। সাভার পৌর এলাকার সোবহানবাগ পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ের পাশের লিজেন্ড কলেজ নামের একটি ভবনে বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে।

ওই দুই তরুণীর অভিযোগ, তারা মিউজিক ভিডিওর মডেল, থাকেন গাজীপুরে। মাস তিনেক আগে মুঠোফোনে তাদের সঙ্গে লিটন মণ্ডল নামের এক ব্যক্তির পরিচয় হয়। ওই পরিচয়ের সূত্র ধরে লিটন তাদের নাটকে অভিনয়ের সুযোগ দেওয়ার কথা বলেন। তার কথামতো বৃহস্পতিবার রাত নয়টার দিকে তারা সাভার আসেন।

লিটন ও তার এক সহযোগী তাদের একটি ছয়তলা বাড়ির দ্বিতীয় তলায় নিয়ে যান। সেখানে লিটনসহ আরো দুজন ছিলেন। রাতে দুই তরুণী জানালা দিয়ে চিৎকার করতে থাকলে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন। লিটন ও তার সহযোগী কৌশলে পালিয়ে যান।

ডিবি সূত্র জানায়, খবর পেয়ে তাদের একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই তরুণীদের উদ্ধার করে ডিবি কার্যালয়ে নিয়ে যান। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়।

ধর্ষণের ঘটনায় শুক্রবার সাভার মডেল থানায় মামলা করেছেন এক তরুণী। মামলা করার পর দুই তরুণীকে পুলিশ হেফাজতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, লিটন একসময় তাদের তথ্যদাতার কাজ করতেন। কিন্তু নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে আটক করে মামলা দেওয়া হয়েছিল।

সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহবুবুর রহমান বলেন, দুই তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন বলে প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া গেছে। ঘটনায় আর কেউ জড়িত থাকলে তাদের আইনের আওতায় আনা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!