1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০০ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

লালমনিরহাটে বিএনপি নেতা, ২৮ মামলার আসামী সেলিম গ্রেফতার

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে
লালমনিরহাট প্রতিনিধি।।
লালমনিরহাট জেলা বিএনপি’র সমাজকল্যাণ সম্পাদক ও তিন মামলার সাজাপ্রাপ্ত আসামী এএসএম শামসুজ্জামান সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১২ ফেব্রুয়ারী) রাতে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরনবী বিএনপি নেতা সেলিমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এএসএম. শামসুজ্জামান সেলিম হাতীবান্ধা উপজেলা বিএনপি’র আহ্বায়ক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বড়খাতা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক এবং মোট ২৮টি মামলার আসামী। তিনি হাতীবান্ধার মেসার্স এমএসএম ব্রিকস্ নামে একটি ইট ভাটার পরিচালক।

এর আগে বিকেলে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ সাদ আহম্মেদ এর নেতৃত্বে লালমনিরহাট সরকারী কলেজ গেটের সামনে থেকে তাকে গ্রেফতার করে। পরে রাতে লালমনিরহাট সদর থানায় সোপর্দ করা হয়।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরনবী জানান, এএসএম শামসুজ্জামান সেলিম সিআর ৪১৩/২৩, সিআর ৪১৪/২৩ এবং সিআর ৪৫/২৪ নং মামলার সাজাপ্রাপ্ত আসামী। এছাড়াও তিনি আরও ২৫টি সিআর মামলার আসামী। তার বিরুদ্ধে ৩টা সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ও অন্যান্য ১২টি ওয়ারেন্টসহ মোট ১৫টি ওয়ারেন্ট রয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে বলেও জানান তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!