1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০১ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ফুলছড়িতে নারী ও কিশোরীদের সুরক্ষায় গণশুনানি

  • আপডেট হয়েছে : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ‘নারী ও কিশোরীদের সুরক্ষায় আইনি সেবা ও নারীবাজার আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনায় সেবাদানকারী প্রতিষ্ঠানের ভূমিকা’ শীর্ষক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পুরাতন ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বরে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

ক্রিয়া প্রকল্পের সমন্বয়কারী লাভলী খাতুনের পরিচালনায় ও ফজলুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনছার আলী মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফুলছড়ি থানা অফিসার ইনচার্জ খন্দকার মো. হাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এস.এস আবু মোতালেব, ফুলছড়ি থানা ভিক্টিম সাপোর্ট সেলের প্রতিনিধি সাদিয়া রত্না ও নারীদলের সদস্য সাজেদা বেগম প্রমুখ। এছাড়াও গণশুনানিতে ক্রিয়া প্রকল্পের ফজলুপুর ও ফুলছড়ি ইউনিয়নের বিভিন্ন দলের সদস্য, প্রকল্পের কর্মী ও সাংবাদিকরা এতে অংশ নেয়।

মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নাধীন ‘কমিনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (ক্রিয়া)’ প্রকল্পের উদ্যোগে এ শুনানি অনুষ্ঠিত হয়।

গণশুনানিতে সামাজিক জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে কমিউনিটির জনগণের সেবাপ্রাপ্তির মান বিষয়ে মুক্ত আলোচনায় নারীবান্ধব আশ্রয়কেন্দ্র ব্যবস্থপনা, রাস্তা মেরামত, চরে মেয়েদের উচ্চতর শিক্ষা নিশ্চিতকরণ, নিরাপদভাবে চলাফেরা এবং সহিংসতার শিকার নারীদের আইনি সহায়তা বিষয়ে সমস্যা ও সমাধানের কৌশলসমূহ আলোচনা করেন বক্তারা।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!