1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০১ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

লালমনিরহাটে বিবিএমসি ব্রিক্সস ভাটায় এক লাখ টাকা জরিমানা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

 

 

লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাটের কালীগঞ্জে মের্সাস বিবিএমসি বিক্সস নামের একটি ইট ভাটায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় এমজেএ বিক্সস-২ নামের অপর একটি ইটভাটায় অভিযান চালাতে গিয়ে তোপের মুখে পড়ে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম. শাফায়াত আখতার নূর, রাকিবুল ইসলাম ও সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মোঃ গোলাম আসিফ রহমান ও পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনার অংশ হিসেবে উপজেলার দলগ্রামের মের্সাস বিবিএমসি বিক্সস নামের একটি ইট ভাটায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত এমজেএ বিক্সস-২ নামের একটি ইটভাটায় অভিযান চালাতে গেলে সেখানকার কর্মচারীদের তোপের মূখে পড়ে প্রশাসন। এসময় অভিযান পরিচালনাকারী দল এমজেএ-বিক্সস-২ ভাটার বৈধ কাগজপত্র দেখাতে বলা হয়।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা জানান, অবৈধ ইটভাটায় অভিযানের অংশ হিসেবে আজ দুটি ভাটায় অভিযান চালানো হয়েছে। এসময় মেসার্স বিবিএমসি ব্রিক্সসকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এমজেএ ব্রিক্সস-২ নামের অপর একটি ইট ভাটায় অভিযান চালাতে গেলে অসৌজন্যমূলক আচরণ করে সেখানকার কর্মচারীরা। পরে আগামীকালের মধ্যে ওই ভাটার(এমজেএ বিক্সস-২) বৈধ কাগজপত্র দেখানোর নির্দেশ প্রদান করা হয়। বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধ ইটভাটায় ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ভ্রাম্যমাণ আদালতের সাথে অসৌজন্যমূলক আচরণের বিষয়ে মন্তব্য পেতে এমজেএ বিক্সস-২ কর্তৃপক্ষের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!