1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

দুর্নীতি জলবায়ু কর্মকাণ্ডের জন্য হুমকি

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

দুর্নীতি পর্যবেক্ষক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) মঙ্গলবার এক প্রতিবেদনে বলেছে, দুর্নীতি বিশ্ব জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সহযোগিতাকে পথভ্রষ্ট’ করার হুমকি দিচ্ছে।

বার্লিন থেকে এএফপি জানায়, মঙ্গলবার প্রকাশিত ২০২৪ সালের জন্য পর্যবেক্ষক সংস্থাটির দুর্নীতি ধারণা সূচক (সিপিআই) জানিয়েছে, জলবায়ু কূটনীতির জন্য গুরুত্বপূর্ণ অনেক দেশের স্কোর পূর্বের তুলনায় হ্রাস পেয়েছে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সিইও মাইরা মার্টিনি এক বিবৃতিতে বলেছেন, দুর্নীতিবাজ শক্তি কেবল নীতিমালা তৈরি করে না, বরং প্রায়শই নীতিমালা নির্দেশ করে এবং নিয়ন্ত্রণ ও ভারসাম্য ভেঙে দেয়।

‘অর্থপূর্ণ জলবায়ু কর্মকাণ্ডকে সম্পূর্ণরূপে লাইনচ্যুত করার আগে আমাদের জরুরিভাবে দুর্নীতি নির্মূল করতে হবে।’

সংস্থাটি বলেছে, দুর্নীতি বিশ্ব উষ্ণায়ন মোকাবেলার জন্য নির্ধারিত তহবিলকে অন্য উদ্দেশ্যে সরিয়ে নেওয়া এবং পরিবেশগত নিয়ন্ত্রণ বাস্তবায়নকে দুর্বল করে দিতে পারে।

বার্ষিক প্রতিবেদনে সরকারি খাতের দুর্নীতির ঝুঁকি বেশি এমন দেশগুলোকে শূন্য থেকে ১০০ স্কেলে কম স্কোর দেওয়া হয়েছে।

উদাহরণস্বরূপ, এই বছরের জাতিসংঘের কোপ ৩০ জলবায়ু আলোচনার আয়োজক ব্রাজিল ৩৪ স্কোর পেয়েছে, যা এ যাবৎকালের সর্বনিম্ন রেটিং।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!