1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

লালমনিরহাটে শ্রমিকলীগ নেতার পাথর ভর্তি ট্রাক থেকে গাঁজা উদ্ধার

  • আপডেট হয়েছে : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

 লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাটে শ্রমিকলীগ নেতা বুলবুল আহমেদের একটি পাথর ভর্তি ট্রাক থেকে দুই কেজি গাঁজাসহ ট্রাক চালক সবুজ মিয়া (৩২) ও সহকারী রাকিব হাসান (২০) নামে দুইজনকে আটক করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।

রবিবার (৯ ফেব্রুয়ারী) রাত ১১টায় সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা টোল প্লাজা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত সবুজ মিয়া পৌরসভার খোচাবাড়ি (বিডিআর) এলাকার মৃত মনছুর আলীর ছেলে ও রাকিব মিয়া শহরের হাড়িভাঙ্গা এলাকার সাজু মিযার ছেলে।

থানা পুলিশ সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তিস্তা টোল প্লাজায় অভিযান চালিয়ে ঢাকা মেট্রো ট-২২-৮৫০৪ নম্বরের একটি পাথর বোঝাই ট্রাক তল্লাশির জন্য আটক করা হয়। এসময় ট্রাকের বডিতে বিশেষ কায়দায় রাখা একটি ব্যাগে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ট্রাকের নম্বর দেখে স্থানীয় লোকজন ট্রাকটি লালমনিরহাটের শ্রমিকলীগ নেতা বুলবুল আহমেদের ট্রাক বলে শনাক্ত করে। পরবর্তীতে ট্রাক চালক ও সহকারীকে আটক ও ট্রাকটি জব্দ দেখিয়ে থানায় নিয়ে যাওয়া হয়।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরনবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকে মাদকদ্রব্য পাওয়ার পর আমার অফিসার চালক ও সহকারীকে ট্রাকটি সহ থানায় নিয়ে আসেন। পরে জানতে পারি জব্দকৃত ট্রাকটি শ্রমিকলীগ নেতা বুলবুল আহমেদের। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আগামীকাল সোমবার আদালতের মাধ্যমে ততদেরকে জেলহাজতে প্রেরণ করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!