1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সুন্দরগঞ্জের ‘কঞ্চিবাড়ী’কে উপজেলা বাস্তবায়নের দাবী

  • আপডেট হয়েছে : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ‘কঞ্চিবাড়ীকে আলাদা উপজেলা বাস্তবায়নের দাবীতে সমাবেশ ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) প্রস্তাবিত কঞ্চিবাড়ি উপজেলা বাস্তবায়ন কমিটির আয়োজনে কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে সমাবেশ ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রস্তাবিত কঞ্চিবাড়ি উপজেলা বাস্তবায়ন কমিটির সভাপতি ও কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিএনপি নেতা মো. মনোয়ার আলম সরকারের সভাপতিত্বে সমাবেশে এবং সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মাহমুদুল ইসলাম প্রমানিক, শান্তিরাম ইউপি চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান, চন্ডিপুর ইউপি চেয়ারম্যান মো. মেহেদী মোস্তফা মাসুম, শ্রীপুর ইউপি চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম মুকুল, কাপাসিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মঞ্জু মিয়া, ধর্মপুর আব্দুল জব্বার ডিগ্রী কলেজের অধ্যক্ষ সরদার মিজানুর রহমান, চন্ডিপুর এফ হক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রহিম, ধুবনী কঞ্চিবাড়ি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. মাহবুব আলম, মতিয়ার রহমান, কারিগরি কলেজের অধ্যক্ষ মো. মাহবুর রহমান, বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান আকন্দ, ধুবনী কঞ্চিবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম মাসুদুর রহমান, উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. বদরুল আমিন, কঞ্চিবাড়ি ইউনিয়ন জামায়াতের আমির মো. সাজ্জাদুর রহমান ও সমাজসেবক মো. শরিফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. তাজুল ইসলাম।

বক্তারা বলেন, পনেরটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে সুন্দরগঞ্জ উপজেলার পরিসর। উপজেলার পূর্বাঞ্চলের লোকজন ৪৫ কিলোমিটার দূর থেকে গিয়ে উপজেলা পরিষদে সেবা গ্রহণ করে থাকেন। সে কারণে পূবাঞ্চলের সাতটি ইউনিয়ন বাসির দাবি কঞ্চবাড়িতে পৃথক উপজেলা বাস্তবায়ন করতে হবে। কঞ্চিবাড়িতে একটি মডেল পুলিশ তদন্ত কেন্দ্র, কলেজ, স্কুল, মাদ্রাসা, প্রাথমিক স্কুল, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রসহ জেলা শহরের সাথে গ্রামীণ হাইওয়ে সড়কের যোগাযোগ রয়েছে। সবমিলে প্রস্তাবিত কঞ্চিবাড়িতে পৃথক উপজেলা বাস্তবায়নের জোর দাবী জানান বক্তারা।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!